ইরাম আজওয়াদের কবিতা: অর্ধেক সুখ অর্ধেক দুঃখ
অস্বস্তিভরা জীবনে
চাই না বাঁচতে,
বলো নিজের মনকে
এসব চিন্তা চুলোয় ফেলতে।
এসব চিন্তা এনো না মনে,
কর কাজ ধীরে-সুস্থে।
শান্ত রাখ মন
পরিশ্রম কর সর্বদা,
তবে অবশ্যই হবে এক ব্যবস্থা।
দুঃখের ভাবনা বাদে
ভাবো সুখের কথা,
দুঃখের মাঝেও পাবে সুখ সর্বদা।
এই কথাটি রেখো জেনে
সুখ-দুঃখ নিয়েই জীবন;
মন খারাপের নেই কারণ।
জীবনে পাবে অর্ধেক সুখ
অর্ধেক দুঃখ;
দুঃখ এলে অবশ্যই আসবে সুখ,
তাই বজায় রাখ তোমার হাসিমুখ।
ইরাম আজওয়াদ, তৃতীয় শ্রেণি, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
| কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না! |
