২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

এইডিস মশা নিধনে চিরুনি অভিযানে নামবে সিটি করপোরেশন: তাপস

তাপস বলেন, ‘‘ ডেঙ্গু মশক নিধনে ভ্রাম্যমাণ আদালতের কার্য্ক্রম আরো গতিশীল ও বেগবান করব এবং আমরা জরিমান করবো।”

এইডিস মশা নিধনে চিরুনি অভিযানে নামবে সিটি করপোরেশন: তাপস

ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2023, 03:26 PM

Updated : 27 Jun 2023, 03:26 PM

ডেঙ্গু রোগের বাহক এইডিস মশার দ্রুত বংশ বিস্তারের কারণে একবার লার্ভা নিধন করে তেমন কোনো ফল পাওয়া যাচ্ছে না, তাই মশার বিস্তৃতি রোধে ঢাকার দক্ষিণ সিটিতে ‘চিরুনি অভিযান’ চালানো হবে বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস।

ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনা যে তেমনভাবে বাড়ছে না, সে কথাও তিনি বলেছেন।

মশা নিধনে করপোরেশনের নানা ধারনের কার্য্ক্রম চলছে জানিয়ে তাপস বলেন, “আমরা ভ্রাম্যমাণ আদালতের কার্য্ক্রম শুরু করেছি। ইতোমধ্যে আমাদের কয়েক হাজার স্থান, আবাসস্থল ও স্থাপনা আমরা পরিদর্শন সম্পন্ন করেছি।

“কিন্তু আমরা লক্ষ্য করেছি, এক জায়গায় গেলে আমরা যখন লার্ভা পাই, তিন সাপ্তাহ-চার সাপ্তাহ পরে গেলেও আমরা আবার লার্ভাই পাচ্ছি। সেভাবে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে না। সেজন্য চিরুনি অভিযান যেটা বলে, সেভাবে আমাদের কার্য্ক্রম চালাব।”

কোরবানির ঈদের আগে মঙ্গলবার ঢাকার জাতীয় ঈদগাহ মাঠের প্রস্তুতি দেখতে যান মেয়র তাপস। সেখানেই সাংবাদিকদের সামনে তিনি ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের কার্যক্রম নিয়ে কথা বলেন।  

Image

জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন করে বিফ্রিং কথা বলেন মেয়র শেখ ফজলে নূর তাপস।

এ বছরে বর্ষার আগেই বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা অন্যান্য বছরের চেয়ে বেশি দেখা গেছে। এজন্য সতর্ক হওয়ার পরামর্শও এসেছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে। এ বছর আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজার ৬০৯ জনে পৌঁছেছে, মৃত্যু হয়েছে মোট ৪৫ জনের।

সিটি করপোরেশন আগেই জানিয়েছিল, মশা নিয়ন্ত্রণে আনতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু হয়েছে। অভিযানে বিভিন্ন জায়গায় প্রচুর লার্ভা মিলছে।

মেয়র বলেন, “মশক নিধনে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরো গতিশীল ও বেগবান করব এবং আমরা জরিমান করব।”

এ ব্যাপারে মানুষের মধ্যে সচেতনতার ঘাটতির বিষয়টি তুলে ধরে তাপস বলেন, “আমরা দেখছি যে, অনেকেই দায়িত্ব পালন করছেন না এবং বেশির ভাগ মানুষই অসচেতন। সুতরাং জরিমনা কার্যক্রম আমরা চালিয়ে যাব ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে।“

আরও পড়ুন

পুরানো খবর:

খবর দিলে ১৫ মিনিটে মশার লার্ভা নিধন: তাপস

পুরানো খবর:

ডেঙ্গু থাকছে সারা বছর, বাঁচতে চাই দীর্ঘমেয়াদি পরিকল্পনা: ড. কবিরুল বাশার