জরায়ুমুখ ক্যান্সার নিয়ে সচেতনতায় ‘সূর্যের হাসি’ নেটওয়ার্কের শোভাযাত্রা
বিশ্ব ক্যান্সার দিবস-২০২৪ উদযাপনের অংশ হিসেবে দেশের ৮টি বিভাগীয় শহরে এই শোভাযাত্রা হয়।
জরায়ুমুখ ক্যান্সার সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে ‘ক্যান্সার ওয়াক ২০২৪’ শীষর্ক শোভাযাত্রা করেছে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সূর্যের হাসি নেটওয়ার্ক।
রোববার বিশ্ব ক্যান্সার দিবস-২০২৪ উদযাপনের অংশ হিসেবে দেশের ৮টি বিভাগীয় শহরে এই শোভাযাত্রা হয়।
সূর্যের হাসি ক্লিনিকের কর্মী, স্থানীয় জনগণ এবং সরকারি কর্মকর্তারা কর্মসূচিতে অংশ নেন।
আয়োজনটির কো-স্পন্সর ছিল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
দেশব্যাপী ১৩৪টি ক্লিনিকে নারী ও শিশুদের জন্য সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি ক্যান্সার সচেতনতায় কাজ করে আসছে প্রতিষ্ঠানটি।
