১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে আরও ৪ প্রাণহানি

সরকারি হিসাবে গত ১৫ মার্চ এ পর্যন্ত দেশে হাম ও উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১১৮১ জন।

হামের উপসর্গ নিয়ে আরও ৪ প্রাণহানি

ছবি: রয়টার্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Oct 2026, 05:19 PM

Updated : 15 Oct 2026, 05:19 PM

দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময় এ রোগের উপসর্গ নিয়ে আরও ১ হাজার ৩০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে বুধবার সকাল ৮টার পর থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে সবচেয়ে বেশি ২ জন মারা গেছে। এর বাইরে ঢাকা ও বরিশাল বিভাগে মারা গেছে একজন করে।

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে দেশে হামে আক্রান্ত রোগী ও মৃত্যুর হিসাব রাখছে। সে হিসাবে এ পর্যন্ত দেশে হাম ও উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১১৮১ জন। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ১০৭৭ জন মারা গেছে। নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১০৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সরকারি হিসাবে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগী বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ৮৭৬ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে ১ লাখ ৮৬ হাজার ৫৮৩ জন। চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ লাখ ৭৮ হাজার ৮৬৯ জন।

হামের উপসর্গে মোট প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ৪৮৭ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৮৯ জন।

এছাড়া চট্টগ্রামে ৯৬, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮২, বরিশালে ৬৪, খুলনায় ৪৯ ও রংপুর বিভাগে ১৭ জন মারা গেছে।