২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ৮৪৩ জন, এক জনের মৃত্যু

চলতি বছর এ পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দাঁড়িয়েছে ২৩ হাজার ২০৮ জন। মারা গেছেন ১২৫ জন।

ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ৮৪৩ জন, এক জনের মৃত্যু
আগস্ট থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। সেপ্টেম্বরের তিন সপ্তাহেই ছাড়িয়ে গেছে ১০ হাজার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2024, 09:20 PM

Updated : 26 Aug 2026, 10:31 AM

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৪৩ জন; এই সময়ে এইডিস মশাবাহিত এ রোগে এক জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন রোগীদের মধ্যে ৪৬৫ জন ভর্তি হয়েছেন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে। এর বাইরে বরিশাল বিভাগে ৭১ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৩ জন, খুলনা বিভাগে ৪৮ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন, রাজশাহী বিভাগে ২১ জন নতুন রোগী ভর্তি হয়েছে।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ২০৮ জনে। মারা গেছেন ১২৫ জন।

দেশের বিভিন্ন হাসপাতালে শনিবার সকাল পর্যন্ত ২ হাজার ৭০৬ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ১ হাজার ৫৪২ জন; ঢাকার বাইরে ছিলেন ১ হাজার ১৬৪ জন। 

চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। 

ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। 

মার্চ মাসে আক্রান্ত হয়েছেন ৩১১ জন; যাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। 

এপ্রিলে আক্রান্ত হয়েছেন ৫০৪ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের। 

মে মাসে আক্রান্ত হয়েছেন ৬৪৪ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে ১২ জনের। 

জুন মাসে ৭৯৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে আট জনের, জুলাই মাসে ২ হাজার ৬৬৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ১২ জনের, আগস্ট মাস ৬ হাজার ৫২১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ২৭ জনের। 

সেপ্টেম্বর মাসের ২১ দিনে ১০ হাজার ২৬৭ জন আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ৪২ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। 

রোগটিতে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।