২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু

মশাবাহিত এ রোগে চলতি বছর মোট ১২৪ জনের মৃত্যু হল।

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু
ঢাকার অন্য সরকারি হাসপাতালের থেকে অপেক্ষাকৃত পরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা দেওয়া হচ্ছে ডিএনসিসি হাসপাতালে। ছবি: তাওহীদুজ্জামান তপু

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2024, 08:53 PM

Updated : 26 Aug 2026, 10:30 AM

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত একদিনে মৃত্যু হয়েছে আরো দুইজনের; এই সময়ে মশাবাহিত এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯৯ জন।

সবমিলিয়ে ডেঙ্গুতে চলতি বছর হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ২৬৫ জনে। তাদের মধ্যে ১২৪ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ডেঙ্গু নিয়ে ১৬৯ জন ভর্তি হয়েছেন।

এর বাইরে ঢাকা বিভাগে ৬৮ জন, ময়মনসিংহ বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ১০, খুলনা বিভাগে ২৪, রাজশাহী বিভাগে ৩ জন, রংপুর বিভাগে ২ জন এবং বরিশাল বিভাগে ৫ রোগী ভর্তি হয়েছেন।

অধিদপ্তরের হিসাবে, দেশের বিভিন্ন হাসপাতালে শুক্রবার সকাল পর্যন্ত ২ হাজার ৫৬৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ১ হাজার ৪৮২ জন; ঢাকার বাইরে এ সংখ্যা ১ হাজার ৮২ জন।

চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, তাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের।

মার্চ মাসে আক্রান্ত হন ৩১১ জন; এর মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। এপ্রিলে আক্রান্ত হন ৫০৪ জন, তাদের মধ্যে মারা গেছেন দুইজন। মে মাসে আক্রান্ত হন ৬৪৪ জন, এর মধ্যে মারা গেছেন ১২ জন। জুনে আক্রান্ত হয়েছেন ৭৯৮ জন, এর মধ্যে মৃত্যু হয়েছে ৮ জনের।

জুলাইয়ে ২ হাজার ৬৬৯ জন আক্রান্ত হয়েছেন আর মৃত্যু হয়েছে ১২ জনের। অগাস্ট মাসে আক্রান্ত হন ৬ হাজার ৫২১ জন, এর মধ্যে মৃত্যু হয়েছে ২৭ জনের।

সেপ্টেম্বরের ২০ দিনে ৯ হাজার ৪২৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ৪১ জনের। এক মাসে আক্রান্ত ও মৃত্যুর এই সংখ্যা এ বছরের সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।