২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরো ২৭১ জন

মশাবাহিত রোগটিতে এ বছর ৬ হাজার ৮৭২ জনের হাসপাতালে ভর্তির তথ্য দিল স্বাস্থ্য অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2026, 05:09 PM

Updated : 19 Sep 2026, 02:32 PM

দেশে ডেঙ্গু নিয়ে ২৪ ঘণ্টায় ২৭১ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।  

এর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৫৭ জন ভর্তি হয়েছেন বলে রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে।

দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগে ৪৫ জন, বরিশাল বিভাগে ৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, খুলনা বিভাগে ৬৩  জন, ময়মনসিংহে ৭, রাজশাহীতে ৪ ও সিলেট বিভাগের হাসপাতালগুলোতে ২ জন ভর্তি হন।

বুলেটিনের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ২৭৪ জন। এই ২৪ ঘণ্টায় অবশ্য ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত মশাবাহিত রোগটিতে দেশে ৬ হাজার ৮৭২ জন বিভিন্ন হসপাতালে ভর্তি হন। এরমধ্যে চিকিৎসা শেষে ফিরে গেছেন ৬ হাজার ৪০৪ জন।