৭ বছরে ‘এস্তে’, দুই দিন মিলবে ৫০% পর্যন্ত ছাড়
সার্জারি, ডার্মাটোলজি, ডেন্টাল ও সেক্সোলজি বিভাগের অধীনে এস্থেটিক সেবা দেয় এ প্রতিষ্ঠান।
সার্জিক্যাল ও নন-সার্জিক্যাল এস্থেটিক স্বাস্থ্যসেবার প্রতিষ্ঠান এস্তে এস্থেটিক হসপিটাল ও এস্তে মেডিকেল বাংলাদেশের বিভিন্ন সেবায় ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে।
প্রতিষ্ঠানটির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৮ ও ২৯ অগাস্ট এই বিশেষ ছাড় দেওয়া হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোগীদের আস্থা, ভালোবাসা ও দীর্ঘদিন পাশে থাকার প্রতি কৃতজ্ঞতা জানাতে এ ছাড় দেওয়া হয়েছে।
২০২০ সালে যাত্রা শুরু করা এস্তে ৭০ হাজারের বেশি রোগীকে সেবা দিয়েছে বলে প্রতিষ্ঠানটির ভাষ্য। বিশ্বের বিভিন্ন দেশে তাদের ২২টির বেশি শাখা রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার গুলশানে এস্তে এস্থেটিক হসপিটাল এবং ঢাকার বনানী ও চট্টগ্রামের খুলশীতে এস্তে মেডিকেল বাংলাদেশ আন্তর্জাতিক মানের সেবা দিয়ে আসছে।
সার্জারি, ডার্মাটোলজি, ডেন্টাল ও সেক্সোলজি বিভাগের অধীনে এস্থেটিক সেবা দেয় এ প্রতিষ্ঠান।
সেবাগুলো সম্পর্কে বিস্তারিত জানতে এস্তের আউটলেট, ওয়েবসাইট অথবা ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এস্তে মেডিকেল বাংলাদেশ ও এস্তে এস্থেটিক হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফয়সাল বলেন, “বাংলাদেশে বিশ্বমানের এস্থেটিক সেবা নিশ্চিত করার আমাদের অঙ্গীকার আজ বাস্তবে রূপ পেয়েছে। আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রেখে আরও উন্নত ও বিশ্বমানের সেবা নিশ্চিত করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।”
