২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ দিন পর ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে আরো ১২

সবমিলিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে।

২ দিন পর ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে আরো ১২
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2024, 08:11 PM

Updated : 10 Sep 2026, 12:06 PM

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে; এইডিস মশাবাহিত এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১২ জন।

এর আগে গত ১৫ মে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছিল। সবমিলিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যু হল। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ডেঙ্গু নিয়ে ছয়জন ভর্তি হয়েছেন। 

এর বাইরে ঢাকা বিভাগে পাঁচজন এবং ময়মনসিংহ বিভাগে একজন ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৮১ জনে। 

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশের বিভিন্ন হাসপাতালে শুক্রবার সকাল পর্যন্ত ১৩৫ ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ৬৯ জন; ঢাকার বাইরে ৬৬ জন।

চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের।

মার্চ মাসে আক্রান্ত হন ৩১১ জন; যাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। এপ্রিলে আক্রান্ত হন ৫০৪ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের। মে মাসের ১৭ দিনে ৩৭২ জন ডেঙ্গু আক্রান্ত হন, মৃত্যু হয়েছে ৯ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।