২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইডস প্রতিরোধী ওষুধ অনুমোদন

এইচআইভি সংক্রমণ রোধে প্রথমবারের মতো ওষুধ অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2012, 04:02 AM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচআইভি সংক্রমণ রোধে প্রথমবারের মতো ওষুধ অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ। এইডস এ আক্রান্ত হাওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে কিংবা এইচআইভি আক্রান্ত ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপিত হতে পারে এমন ব্যক্তিরা ত্র“ভাদা নামের ওই ওষুধটি ব্যবহার করতে পারেন বলে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসনের বরাত দিয়ে (এফডিএ) বিবিসি জানায়। পর্যবেক্ষণে দেখা গেছে, এই ওষুধ এইচআইভির সংক্রমণ থেকে অন্ততপক্ষে ৭৩ ভাগ নিরাপদ রাখতে সক্ষম। তবে এইচআইভি রোগীদের নিয়ে কাজ করা বেশ কয়েকজন কর্মী ও গোষ্ঠী দিনে একবার সেবনযোগ্য এই পিলকে অনুমোদন দেওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছে। তাদের আশঙ্কা, এ ধরনের ওষুধ অনুমোদন স্বাস্থ্য নিরাপত্তার ক্ষেত্রে ভ্রান্ত সংকেত দেবে। এক বিবৃতিতে এফডিএ জোর দিয়ে জানায়, এই ওষুধ এইচআইভি প্রতিরোধ পরিকল্পনায় ব্যাপকমাত্রায় ব্যবহার করা হবে। সেই সঙ্গে কনডমের ব্যবহার ও নিয়মিত এইচআইভি পরীক্ষার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে। চলতি বছরের মে মাসে, স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি উপদেশক গোষ্ঠী এই পিল অনুমোদনের সুপারিশ করে। ক্যালিফোর্নিয়াভিত্তিক জিলিড সায়েন্সেস ত্র“ভাদা ওষুধ তৈরি করেছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি এইচআইভি আক্রান্তদের জন্য ভাইরাসজনিত রোগ প্রতিরোধী ওষুদ উৎপাদনে সমর্থন পেয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯৫৭ ঘ.