২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুষ্টিহীনতার বৃত্তে পুষ্টি কার্যক্রম

জাতীয় পুষ্টি কার্যক্রমের (এনএনপি) দায়িত্ব স্বাস্থ্য অধিদপ্তরের হাতে ছেড়ে দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন, এতে করে পুষ্টিহীনতার বিরুদ্ধে এ লড়াই আরো দুর্বল হয়ে পড়বে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2011, 07:07 AM

Updated : 24 Aug 2022, 02:53 PM

নুরুল ইসলাম হাসিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ থেকে পুষ্টিহীনতা দূর করতে চলমান জাতীয় পুষ্টি কার্যক্রমের (এনএনপি) দায়িত্ব স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে ছেড়ে দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে পুষ্টিহীনতার বিরুদ্ধে এ লড়াই আরো দুর্বল হয়ে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অবশ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দাবি, পুষ্টি কার্যক্রম গতিশীল করতেই এ পরিবর্তন। তারা বলছেন, গত ১৫ বছরে এনএনপির কাজের গতিপ্রকৃতি দেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে এ কার্যক্রমে কোনো বাস্তব ফল পাওয়া যায়নি। অন্যদিকে পুষ্টি বিশেষজ্ঞরা মনে করছেন, সময়ের আগেই নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত। এতে করে পুষ্টিহীনতা দূর করতে এতোদিনের সব চেষ্টা ব্যর্থ হয়ে যেতে পারে। বিআইডিএসের সা