সময়ের আগেই আমেরিকা ও ইউরোপে ফ্লু’ সংক্রমন
মৌসুমের আগেই আমেরিকা ও ইউরোপে ফ্লু’র সংক্রমন শুরু হয়েছে। তবে এর তীব্রতা তত বেশি নয়। ভ্যাকসিন দিয়ে সহজেই একে কাবু করা যাচ্ছে। শুক্রবার এক জরিপের ফলাফলে জানা গেছে এ খবর।
প্রতি বছর সিজনাল ফ্লু’র সংক্রমণেই ইউরোপে ১ লাখ লোক মারা যায় এবং একই রোগে যুক্তরাষ্ট্রে মারা যায় ৩৬ হাজার। বিশ্বস্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী পৃথিবীতে প্রতি বছর এই রোগে মৃত্যুর পরিমান ৫ লাখ পর্যন্ত হতে পারে।
ভাইরাস ফ্লু’র কারণে এবার ফ্লু নিয়ে অতিরিক্ত সতর্কতা বিরাজ করছে সর্বত্র।
বিজ্ঞানীরা বলেছেন, সাধারণ ফ্লু উপযুক্ত কারণ পেলে বার্ড ফ্লুতেও রুপান্তরিত হতে পারে যার ফলে দেখা দিতে পারে মহামারী। তবে ভেলডেন জানিয়েছেন, “ সিজনাল এই ফ্লু’র সাথে বার্ড ফ্লু মিলে যাওয়ার কোন আলামত এখনো দেখা যাচ্ছে না।”
প্রতি বছরের তুলনায় এ বছর কয়েক সপ্তাহ আগেই এই ফ্লুর সংক্রমণ শুরু হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপে। তবে এটা এখনো ব্যপকভাবে ছড়িয়ে পরেনি। যুক্তরাষ্ট্রে গত অক্টোবরে সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত এই ফ্লুতে ৮জন শিশু মারা গেছে।
ইনফ্লুয়েঞ্জার ভাইরাস প্রতি বছর তার গঠন বদলে আগের চেয়ে শক্তিশালী হয়ে ওঠে। তবে এবার যে ভাইরাসগুলি এসেছে তাদেরকে কাবু করার ভ্যাকসিন হাতের কাছেই আছে বলে জানিয়েছে ইউরোপিয়ান ইনফ্লুয়েঞ্জা সার্ভিলেন্স স্কিম এবং ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন সুত্র।
সার্ভিলেন্স প্রোগ্রামের চেয়ারম্যান কোস ভন ডার ভেলডেন বলেছেন, “ ইউরোপিয় ইনফ্লুয়েঞ্জার মধ্যে যে ভাইরাসগুলি বেশি সংক্রমণ ঘটাচ্ছে তার মধ্যে এ এইচথ্রি ভাইরাসই মুখ্য। অভিজ্ঞতা দিয়েই আমরা বুঝতে পারছি এটা গত বছরের বি ভাইরাসের চেয়ে অনেক বেশি শক্তিশালী।”
“সাধারণত এ ভাইরাস দিয়েই মানুষ বেশি আক্রান্ত হয়, দীর্ঘদিন অসুস্থ থাকে, নানারকম জটিলতায় ভোগে।” বলেছেন তিনি। “তবে বর্তমানে যে ভ্যাকসিন আছে তা দিয়েই এ ভাইরাসকে কাবু করা যাবে। এমনকি এইচ১ নামের আরেকটি ইনফ্ল’য়েঞ্জা এ এবং ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাসও সামাল দিতে পারবে এটি।”
ইউরোপের মতো আমেরিকাতেও একই ব্যবস্থা কার্যকর হবে।
সাধারণ ফ্লু হলেও লোকে এখন নানারকম আতঙ্কে ভোগে। এরমধ্যে বড় ভয় হলো বার্ড ফ্লু নিয়ে। ২০০৩ সালে এইচ৫এন১ নামের এই ভাইরাসের সংক্রমণ দুনিয়াব্যপী আতঙ্ক ছড়িয়ে দেয়। এই ভাইরাসে তখন ২৬৯ জন আক্রান্ত হন যার মধ্যে ১৬৩ জন মারা যান।
প্রতি বছর সিজনাল ফ্লু’র সংক্রমণেই ইউরোপে ১ লাখ লোক মারা যায় এবং একই রোগে যুক্তরাষ্ট্রে মারা যায় ৩৬ হাজার। বিশ্বস্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী পৃথিবীতে প্রতি বছর এই রোগে মৃত্যুর পরিমান ৫ লাখ পর্যন্ত হতে পারে।
এই রোগে কিছু তরুন রোগী মারা গেলেও মৃতদের মধ্যে বৃদ্ধদের সংখ্যাই বেশি।
কাশি ও হাঁচির মাধ্যমে এ রোগের জীবানু দ্রুত ছড়ায়। সরাসরি কিংবা এসব হাঁচি কাশি যেখানে পরে সেখান থেকেও স্পর্শের মাধ্যমে রোগটি ছড়ায়।
সাধারণত ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত এই রোগের বিস্তার। উত্তর আমেরিকাতে অক্টোর থেকে মার্চ অব্দি চলে এর সংক্রমণ।
যুক্তরাষ্ট্রের তিনটি অঙ্গরাজ্য ইন্ডিয়ানা, আইওয়া ও দক্ষিন ক্যারোলিনায় ফ্লু’র সংক্রমণ সবচেয়ে বেশি হয়েছে। সেখানের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন জানিয়েছে গত সপ্তাহে মারা যাওয়া লোকদের মধ্যে ৭.৫% জনের মৃত্যুর কারণ নিউমোনিয়া বা ইনফ্লুয়েঞ্জা। এই হার ৭.৭ হলেই একে মহামারী হিসেবে বিবেচনা করতে হবে।
