২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে দ্বিতীয়বারের মতো ফেস ট্রান্সপ্লান্ট করা হলো

জন ট্রাভোল্টা আর নিকোলাস কেজ অভিনীত ‘ফেস অফ’ চলচ্চিত্রটির কথা মনে আছে। ওখানে এই দুই তারকা শল্যচিকিৎসার মাধ্যমে একজন আরেকজনের চেহারা ধারণ করে বিশাল ভজগট পাকিয়েছিলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2007, 03:23 PM

Updated : 26 Apr 2022, 01:58 PM

চলচ্চিত্রে নয়, বাস্তবেই এখন এরকম ভজগট পাকানোর রাস্তা ধীরে ধীরে বড় হচ্ছে। এর আগে ২০০৫ সালের নভেম্বরে ইসাবেলা ডিনয়ের নামের এক ফরাসী মহিলার উপরে বিশ্বের প্রথম ফেস ট্রান্সপ্লান্টের কাজ করা হয়েছিল। কুকুর দ্বারা আক্রান্ত হয়ে ইসাবেলার চেহারা বিশ্রি হয়ে গিয়েছিল। 

বছরখানেকের মাথায় সম্প্রতি ফ্রান্সে দ্বিতীয়বারের মতো এই ঘটনা ঘটলো। ২৭ বছরের এক ব্যাক্তির চেহারার আংশিক বদল ঘটিয়ে দিলেন প্যারিসের ভাল-দি-মার্নের কিছু শল্যচিকিৎসক।

যার চেহারা বদলানো হয়েছে তিনি ভন রেকলিংহাউসেন নামের এক রোগে ভুগছিলেন। তার চিকিৎসার অংশ হিসেবেই এই বদল ঘটানো হলো। তার চেহারায় যোগ হয়েছে একটা নতুন নাক, চিবুক এবং মুখমন্ডলের একাংশ।

গত এপ্রিলে চীনা ডাক্তাররা অবশ্য দাবি করেছেন যে ভল্লুকের দ্বারা আ্রকান্ত এক ব্যাক্তির চেহারায় তারা আংশিকভাবে ট্রান্সপ্লান্টের কাজ করেছিলেন।