২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কোভিড: দেশে শনাক্ত কমে ২, মৃত্যুহীন টানা ১৯ দিন

গত ২৪ ঘণ্টায় ৩৯৫ জন কোভিড থেকে সেরে উঠেছেন।

কোভিড: দেশে শনাক্ত কমে ২, মৃত্যুহীন টানা ১৯ দিন

কোভিড টিকাদানের মধ্যে কমে এসেছে সংক্রমণ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2023, 05:38 PM

Updated : 04 Mar 2023, 05:38 PM

দেশে গত একদিনে দুজন কোভিড রোগী শনাক্ত হয়েছে। গত একদিনে কোভিড আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ১৯ দিন করোনাভাইরাসে দেশে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৮৭৬টি নমুনা পরীক্ষা করে নতুন ওই ২ রোগী শনাক্ত হয়।

তাতে দিনে শনাক্তের হার ০ দশমিক ২৩ শতাংশ, যা আগের দিন ০ দশমিক ২৬ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৮৫৬ জন হয়েছে। গত একদিনে কারও মৃত্যু না হওয়ায় মৃতের মোট সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৪৪৫ জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৩৯৫ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৩ হাজার ৩৯৪ জন।

গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে সবাই ঢাকা মহানগরের বাসিন্দা।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৮ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬৭ কোটি ৫৯ লাখের বেশি।