২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে আরো ৫ জনের মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ২৪ ঘণ্টায় হাম শনাক্ত হয়েছে ১১৩ জনের শরীরে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2026, 05:16 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

পাঁচজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে; একজন করে মারা গেছে সিলেট ও রংপুর বিভাগে।

গত ১৫ মার্চ থেকে সংক্রামক এ ব্যাধির লক্ষণ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭৩০ জনে। আর হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৫ জনের।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ১১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তর গেল ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে। তখন থেকে হিসাব ধরলে, গেল প্রায় সাড়ে চার মাসে হামের উপসর্গ নিয়ে দেশে সবচেয়ে বেশি ৩২০ জন মারা গেছে ঢাকা বিভাগে। 

এর পরে আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১০৭ জন। এছাড়া রাজশাহীতে ৯০, চট্টগ্রামে ৫৭, বরিশালে ৪৪, ময়মনসিংহে ৬৯, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১১ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় আরো ৯৯২ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ১ হাজার ৪১৫ জন।

ঢাকা বিভাগে ভর্তি ৩৪৭ জন, রাজশাহীতে ৪০, সিলেটে ৭২, চট্টগ্রামে ৭২৯, বরিশালে ১০৪, ময়মনসিংহে ৬৪, খুলনায় ৪৬, রংপুরে ১৩ জন।

এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল এক লাখ ৭ হাজার ৬৫৪ জন। এরমধ্যে ১ লাখ তিন হাজার ৪৬৭ জন হাসপাতাল ছেড়েছে।

আর দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২৪ সহাজার ৭৪৫। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫ হাজার ৫৫৫।