Published : 29 May 2026, 05:05 PM
দেশে গত এক দিনে হামে আক্রান্ত হয়ে এবং ভাইরাসজনিত এ রোগের লক্ষণ নিয়ে আরো ১০ শিশুর মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে ৮ জনের মধ্যে হামের উপসর্গ ছিল। বাকি দুজনের ক্ষেত্রে পরীক্ষার মাধ্যমে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছিল।
সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৯০ জন এবং হামের লক্ষণ নিয়ে ৪৮৫ জনের মৃত্যু হল।
স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার একই সময় পর্যন্ত আরো ৫৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এই সময়ে ৬৭৪ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে; তাদের মধ্যে ৬১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
সব মিলিয়ে ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত ৬৮ হাজার ৫৭৯ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে গেছে। তাদের মধ্যে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ৮ হাজার ৯৪৩ জনের্।
দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে। হামে আক্রান্ত হয়ে ৫৪ জন এবং হামের লক্ষণ নিয়ে ১৯৬ জন মারা গেছে এই বিভাগে।
গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৩৩৫ জন ঢাকার হাসপাতালগুলোতে গেছে। আর সবচেয়ে কম ৪ জন ভর্তি হয়েছে রংপুরে।