Published : 16 Jul 2026, 05:52 PM
দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
তাদের হিসাবে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০৬ জন।
এইডিস মশাবাহিত এ রোগে চলতি বছর ৩২ জনের মৃত্যু হলো। এর মধ্যে চলতি জুলাই মাসে মৃত্যু হয়েছে ১৪ জনের।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ২৮ জন। ৪১ জন ভর্তি হন দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে। দুই সিটি করপোরেশনের বাইরে ভর্তি হয়েছেন ২৬ জন।
অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ৫৮ জন, চট্টগ্রামে ৬৬ জন, খুলনায় ৩৮ জন, ময়মনসিংহে ১৩ জন, রাজশাহীতে ১৩ জন ও রংপুরে ২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
২৪ ঘণ্টায় সুস্থ্য হয়ে ২৭২ জন হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ৯ হাজার ৬৭৬ জন ডেঙ্গু নিয়ে হসপাতালে ভর্তি হন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮ হাজার ৭৩২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।