১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আইফায় সেরা হৃতিক-আলিয়া

সেরা সিনেমার পুরস্কার দৃশ্যম-২ জিতলেও জয়জয়কার ছিল গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির।

আইফায় সেরা হৃতিক-আলিয়া

পুরস্কার হাতে হৃতিক রোশন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2023, 09:48 PM

Updated : 28 May 2023, 09:48 PM

এবছর আইফা অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতেছেন আলিয়া ভাট; সেরা অভিনেতা হয়েছেন হৃতিক রোশন।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি পুরস্কারের (আইফা অ্যাওয়ার্ড) ২৩তম আসর বসেছিল। শনিবার সে আসরের তৃতীয় দিনে সিনেমার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

এ বছর সেরা অভিনেত্রী, সেরা চিত্রনাট্য, সেরা চিত্রনাট্যসহ মোট ৫ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে নির্মাতা সঞ্জয়লীলা বানসালির ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। আর গাঙ্গুবাই চরিত্রে অভিনয়ের জন্যই সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট।

Image

গাঙ্গুবাই চরিত্রে আলিয়া ভাট

এছাড়া ‘বিক্রম ভেদা’য় অ্যাকশননির্ভর অভিনয়ের জন্য হৃতিক রোশন জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার। এ সিনেমায় পুলিশ অফিসার মাধবন ও গ্যাংস্টার বিজয় সেতুপতির ভূমিকায় দেখা গেছে সাইফ আলী খান ও হৃতিক রোশনকে।

পুরস্কার নিয়ে উচ্ছ্বসিত হৃতিক বলেন, “অনেক বছর হল ভেদার সঙ্গে বসবাস করছি আমি। এটি আবুধাবিতে শুরু হয়েছিল। আমি এখানে ভেদা হিসাবে আমার প্রথম শট দিয়েছিলাম। মনে হচ্ছে জীবন আমার কাছে পুরো বৃত্ত হয়ে ফিরে এসেছে। নিজের ভিতরের উন্মাদনা প্রকাশ করতে সাহায্য করেছে, অথচ আমি জানতাম না যে এটির অস্তিত্ব আছে। ধন্যবাদ পৃথিবী, ধন্যবাদ ভেদা। আমাকে উন্মাদনা আবিষ্কার করতে, পাগলামি ধরে রাখার শক্তি আবিষ্কার করতে সাহায্য করার জন্য পৃথিবীকে ধন্যবাদ, ধন্যবাদ ভেদাকে।”

Image

কমল হাসান পেয়েছেন বিশেষ সম্মাননা

এ বছর মোট ৬ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা’। অয়ন মুখার্জি পরিচালিত এ সিনেমা মহামারীর পর বলিউডে ব্যবসায় খরার মধ্যে আশার আলো দেখায়।

এদিকে সেরা সিনেমার পুরস্কার বাগিয়ে নিয়েছেন অজয় দেবগণ অভিনীত সিনেমা ‘দৃশ্যম ২’। গতবছর বক্স অফিসে সবচেয়ে ব্যবসাসফল বলিউড সিনেমা এটি।

প্রবীণ অভিনেতা অনিল কাপুর ‘যুগ যুগ জিয়ো’র জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন।

Image

অনিল কাপুর পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার

সিনেমায় অসামান্য অবদানের জন্য বিশেষ পুরস্কার দেওয়ঢা হয়েছে কিংবদন্তি অভিনেতা কমল হাসানকে। তিনি পুরস্কার নেওয়র সময় সালমান খানসহ অনুষ্ঠানে উপস্থিত অনেকেই আসন থেকে উঠে দাঁড়িয়ে অভিনেতাকে অভিনন্দন জানান।

এক নজরে

সেরা সিনেমা: দৃশ্যম ২

সেরা অভিনেতা: হৃতিক রোশন (বিক্রম ভেদা)

সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি)

সেরা পরিচালক: আর মাধবন (রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট )

সেরা প্লেব্যাক গায়ক: অরিজিৎ সিং (কেশরিয়া: পার্ট ওয়ান-শিবা)

সেরা প্লেব্যাক গায়িকা: শ্রেয়া ঘোষাল (রসিয়া: পার্ট ওয়ান-শিবা)

সেরা গীতিকার: অমিতাভ ভট্টাচার্য (কেশরিয়া: পার্ট ওয়ান-শিবা)

সেরা সংগীত পরিচালক: প্রীতম (ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা)

সেরা ভিজ্যুয়াল: (ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা)

সেরা নবাগত অভিনেতা: শান্তনু মহেশ্বরী (গঙ্গুবাই কাঠিয়াবাড়ি) এবং বাবিল খান (কলা)

সেরা নবাগত অভিনেত্রী: খুশিলি কুমার (ধোকা অ্যারাউন্ড দ্য কর্নার)

সেরা চিত্রনাট্য: গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি

সেরা মৌলিক চিত্রনাট্য: পারভেজ শেখ ও জাসমিত রিন (ডার্লিংস)

সেরা অভিযোজিত চিত্রনাট্য: আমিল কেয়ান খান ও অভিষেক পাঠক (দৃশ্যম ২)

সেরা পার্শ্ব অভিনেতা: অনিল কাপুর (যুগ যুগ জিয়ো)

সেরা পার্শ্ব অভিনেত্রী: মৌনী রায় (ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান-শিবা)

সেরা সিনেমাটোগ্রাফি: গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি

সেরা সংলাপ: গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি

সেরা সম্পাদনা: দৃশ্যম ২

টাইটেল ট্র্যাকের জন্য সেরা কোরিওগ্রাফি: ভুল ভুলাইয়া 2

সেরা সাউন্ড ডিজাইন: ভুল ভুলাইয়া ২

সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: বিক্রম ভেদা

সেরা সাউন্ড মিক্সিং: মনিকা ও মাই ডার্লিং

সিনেমায় ফ্যাশনের জন্য অসামান্য অর্জন: মনীশ মালহোত্রা

ভারতীয় সিনেমায় অসামান্য কৃতিত্ব: কমল হাসান