২৩ অক্টোবর ২০২৬, ০৮ কার্তিক ১৪৩৩

চূর্ণীর অভিনয়ে মুগ্ধ তসলিমা

করণ জোহর পরিচালিত সিনেমা ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’তে আলিয়া ভাটের মায়ের চরিত্রে অভিনয় করেছেন চূর্ণী।

চূর্ণীর অভিনয়ে মুগ্ধ তসলিমা

তসলিমা নাসরিন ও চূর্ণী গঙ্গোপাধ্যায়

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2023, 07:14 PM

Updated : 07 Aug 2023, 07:14 PM

বলিউডের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় কলকাতার চূর্ণী গঙ্গোপাধ্যায়ের অভিনয় দেখে ভূয়সী প্রশংসা করলেন লেখিকা তসলিমা নাসরিন। সোশ্যাল মিডিয়াতেই তাকে দিলেন ‘ফুলমার্কস’। 

শনিবার ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র জন্য কলকাতার সিনেমা হল ভিজিট নিয়ে নিজের ফেইসবুক প্রোফাইলে প্রচারণামূলক একটি পোস্ট করেন চূর্ণী। 

ক্যাপশনে লেখেন, “আগামীকাল দেখা হবে।” 

পোস্টের মন্তব্য বিভাগে চূর্নীর উদ্দেশে তসলিমা লেখেন, “কয়েকদিন আগে দেখেছি এই সিনেমাটি। আমি সাধারণত হিন্দি সিনেমা দেখি না, দেখেছি তুমি আছো বলে। তুমি অসাধারণ অভিনয় করেছ, চূর্ণী।” 

লেখিকার এমন প্রশংসায় অবিভূত অভিনেত্রী জবাবে বলেন, “তসলিমা নাসরিন তুমি যে ছবিটা দেখেছ, এটাই আমার পরম প্রাপ্তি। ভাল থেকো, আর আমার প্রাণভরা ভালোবাসা নিও।” 

করণ জোহর পরিচালিত সিনেমা ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’তে ‘রানি’ অর্থাৎ আলিয়া ভাটের মায়ের চরিত্রে অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। এই সিনেমার গল্পে বাঙালি পরিবারের কথা তুলে ধরেছেন নির্মাতা। 

সিনেমায় আলিয়া সঙ্গে জুটি বেঁধেছেন রণবীর সিং। এছাড়াও শাবানা আজমি, ধর্মেন্দ্র এবং জয়া বচ্চনের মত শক্তিশালী অভিনয়শিল্পীরাও রয়েছেন।