১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রণবীরের বাড়ানো হাত ধরলেন না দীপিকা, ছড়াল গুঞ্জন

কিছু একটা চলছে তাদের মধ্যে, সন্দেহ নেটিজেনদের।

রণবীরের বাড়ানো হাত ধরলেন না দীপিকা, ছড়াল গুঞ্জন

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2023, 02:51 PM

Updated : 25 Mar 2023, 02:51 PM

দীপিকা পাডুকোন হাসিখুশী কিন্তু মিতভাষী ও ব্যক্তিত্বমীয়; আর রণবীর সিং আমুদে ছটফটে, হালকা মেজাজের মানুষ- বিপরীতধর্মী বৈশিষ্ট্যের হলেও দুজনের প্রেম-বিয়ে আটকায়নি, দাম্পত্য রসায়নও ভালোই চলছিল। কিন্তু নেট দুনিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে ধরা পড়েছে সম্পর্কের ‘ছন্দপতন’। তাদের ভক্ত অনুরাগীদের ভাষ্য, কেমন আছেন দুজনে?

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দীপিকা-রণবীর গিয়েছিলেন মুম্বাইয়ে একটি ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে। সেখানে গাড়ি থেকে নামার পর তাদের আচরণে কিছুটা ‘অসঙ্গতি’ দেখা যায়।

দুজনেই পরেছিলেন কালো পোশাক। স্ত্রীর জন্য রণবীর অপেক্ষা করছিলেন। দীপিকা গাড়ি থেকে নামার পর দেখে নেন নিজেদের পোশাক ঠিকঠাক আছে কি না। কয়েকজনের সঙ্গে কথাও বলেন তারা।

এরপর স্ত্রীর দিতে হাত বাড়িয়ে দেন রণবীর। দীপিকা দেখেও দেখলেন না, স্বামীর হাতও ধরলেন না, ক্যামেরার দিকে তাকিয়ে সামনে এগিয়ে গেলেন, পাশাপাশি চললেন রণবীর।

ভিডিওর নিচে একজন লিখেছেন, “দীপিকা রণবীরের হাত ধরলেন না কেন! কিছু একটা চলছে তাদের মধ্যে।“

আরেকজনের মন্তব্য, “মনে হচ্ছে তারা ডিভোর্সের পথে। দীপিকা এমন একটা ভাব দেখাচ্ছেন যেন তিনি সব পেয়ে গেছেন। ভুলেই গেছেন তার কঠিন সময়ে রণবীরকে পাশে পেয়েছিলেন। “

‘বেচারা রণবীর, রীতিমতো অবহেলিত’ মন্তব্য এক রণবীর ভক্তের।

মন্তব্যের পাশাপাশি অনেকে ভিডিওটি শেয়ারও করেছেন।

অনুষ্ঠানের রেডকার্পেটে দীপিকা ও রণবীরকে নিজেদের মধ্যে ফিসফিসিয়ে কথা বলতে দেখা গেলেও সেখানে ফটোসেশনেও দুজন পাশপাশি দাঁড়াননি।

ভারতের সাবেক ব্যাটমিন্টন চ্যাম্পিয়ন দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোনকে মাঝে রেখে দুজনে ছবি তুলেছেন একাধিকবার।

এই ভিডিওতেও অনুরাগীদের জল্পনা, “রণবীর-দীপিকার সব ঠিক আছে তো?

কিছুদিন আগেই অস্কার মঞ্চ ঘুরে এসেছেন দীপিকা। ৯৫তম আসরে সেরা সিনেমা এবং কলাকুশলীদের হাতে পুরস্কার তুলে দিতে নানা দেশের তারকাদের সঙ্গে ছিলেন এই নায়িকা। এর আগে কাতার ফুটবল বিশ্বকাপে সমাপনী দিনে ট্রফি উন্মোচনও করেন তিনি। দেশে ব্যস্ত আছেন ‘জওয়ান’সহ আরও কয়েক সিনেমার শুটিংয়ে।

অন্যদিকে ভারতীয় তারকাদের মধ্যে ব্র্যান্ড ভ্যালুতে ক্রিকেটার বিরাট কোহলীকে হটিয়ে শীর্ষ স্থান দখল করেছেন রণবীর সিং। ব্র্যান্ড ভ্যালু নিয়ে ‘বিয়ন্ড দ্য মেইন স্ট্রিম’ শীর্ষক প্রতিবেদনটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক আর্থিক ঝুঁকি ও সমাধানের পরামর্শক প্রতিষ্ঠান ‘ক্রল’। ওই প্রতিবেদনে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে তারকাদের সম্পৃক্ততা, তাদের কর্মকাণ্ড, সোশ্যাল মিডিয়ায় তাদের প্রভাবসহ এ ধরনের সূচকের ভিত্তিতে ২০২২ সালের ব্র্যান্ড ভ্যালুর শীর্ষে আছেন রণবীর।