০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

চলচ্চিত্র ‘শব্দহীন যন্ত্রণা’, অভিনয়ে রেজা ও তৃণা

সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন তৃণা ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Nov 2026, 11:57 AM

Updated : 01 Nov 2026, 11:57 AM

কৈশোরের সংকট ও প্রজনন স্বাস্থ্য সচেতনতার গল্প নিয়ে প্রেক্ষাগৃহে আসছে নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শব্দহীন যন্ত্রণা’।

‘জায়নাটিআই প্রোডাকশন’-এর ব্যানারে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন মো. আখতার হোসেন।

চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আমান রেজা ও তৃণা ইসলাম।

এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন তাহসান বিন রফিক, মৌরি মাহদী, রেবেকা রউফ, ফারজানা ছবি, বড়দা মিঠু ও আজম খান।

সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন তৃণা ইসলাম।

কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, পারিবারিক বোঝাপড়া এবং প্রজনন স্বাস্থ্যশিক্ষার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এর কাহিনি।

প্রযোজনা সংস্থা জানিয়েছে, সম্পাদনার কাজ শেষ করে শিগগিরই সিনেমাটির ট্রেলার ও মুক্তির তারিখ ঘোষণা করা হবে।