২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোল্ড প্লের কনসার্টে নাচে-গানে মাতলেন ফারিণ

কয়েকদিন আগে শ্রোতা সমাগমে ভরে ওঠে ব্যাংককের ব্রিটিশ রক ব্যান্ড কোল্ড প্লের কনসার্ট। যেখানে বাংলাদেশ থেকে গেছেন অনেকেই। তাদের একজন ব্যস্ত অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ফেইসবুকে ওই কনসার্টে নিজের কয়েকটি মুহূর্তের ছবি পোস্ট করেছেন ফারিণ।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2024, 06:03 PM

Updated : 05 Feb 2024, 06:03 PM

Image

ব্যাংককের রাজামঙ্গলা ন্যাশনাল স্টেডিয়ামে গত শনিবার বসে কোল্ড প্লের কনসার্ট। ছবির ক্যাপশনে ফারিণ লিখেছেন, ‘এটা কেবল কনসার্ট নয়, দারুণ একটি অভিজ্ঞতা’।

Image

কনসার্টে শিল্পীদের সঙ্গে গলা মেলান ফারিণও, গানের তালে নেচেও ওঠেন।

Image

পাহাড়, সমুদ্র, বন, জঙ্গল কিংবা ঐতিহ্য বহন করে এমন সব জায়গায় ঘুরতে পছন্দ করা ফারিণ অভিনয়ের পাশাপাশি নিজেও গান করেন।

Image

সাত বছরের অভিনয় জীবন পাড়ি দেওয়া ফারিণের ফেইসবুকে বেশিরভাগ ছবিই বিভিন্ন দেশ ভ্রমণের।