[ গ্লিটজ ] বলিউডে দীপাবলি সাজ দীপাবলির রঙ ছড়িয়েছে সবখানে; আলোর এই উৎসবে বলিউড তারকারাও সেজেছেন মনের মাধুরী মিশিয়ে। তা আবার মাতিয়ে তুলেছে সোশাল মিডিয়া। গ্লিটজ ডেস্ক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রকাশিত: ২৩:৪৮, ২৬ অক্টোবর ২০২২ | আপডেট: ২৩:৪৮, ২৬ অক্টোবর ২০২২ প্রদীপ হাতে আলিয়া ভাট। প্রসাধনী বলতে কেবল কমলা লিপটিক। নীল পোশাকে নীল অপরাজিতার মতো দেখাচ্ছে মা হতে যাওয়া আলিয়াকে। আধুনিক সাজসজ্জায় কাজল অনেকটাই মৎস্যকন্যার মতো। ভারী অলংকারে কঙ্কনা, পড়েছেন সবুজ লেহেঙ্গা। ঠোঁটে ম্যাট লিপস্টিক, চুড়িবিহীন খালি হাতেও রাজকীয় সাজে। কাজলবিহীন চোখে সবুজ পাতার মতো সরল চাহনী আনুশকা শর্মার। আনারকলিতে সোনাম। পোশাকের সঙ্গে মিনা করা কানের দুল এবং আড়ম্বরহীন মেকআপে তাকে মায়াবতী লাগছে। bdnews24