১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সৌরভের দ্বিতীয় বিয়ে? ‘দাদাগিরিতে’ হাস্যরস

ভারতের সাবেক অধিনায়কের দ্বিতীয় বিয়ের প্রসঙ্গটি রিয়ালিটি শো ‘দাদাগিরি’ এর দশম সিজনে উঠে এসেছে।

সৌরভের দ্বিতীয় বিয়ে? ‘দাদাগিরিতে’ হাস্যরস

সৌরভ গাঙ্গুলী

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2023, 11:43 PM

Updated : 11 Oct 2023, 11:43 PM

ক্রিকেটকে বিদায় জানানোর পরও জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি সৌরভ গাঙ্গুলীর। বরং নতুন আরও একটি পরিচয় তৈরি হয়েছে গত কয়েক বছরে। টেলিভিশনে সঞ্চালনা করে রীতিমতো ‘দাদাগিরি’ করেই দিনকাল কাটাচ্ছেন তিনি।

সদ্যই ‘দাদাগিরি’ রিয়ালিটি শোয়ের দশম সিজনে জি বাংলার পর্দায় ফিরেছেন এ তারকা। আর সেখানে তার দ্বিতীয় বিয়ের প্রসঙ্গ উঠেছে বলে হিন্দুস্তান টাইমস বাংলা বলেছে।

মঙ্গলবার ইনস্টাগ্রামে ‘দাদাগিরি’র নতুন সিজনের একটি প্রমো শেয়ার করেছে জি বাংলার অফিশিয়াল সাইট। প্রমোতে খুদেদের সঙ্গে খেলার ফাঁকে নানা মজার প্রশ্নোত্তরের আসর জমাতে দেখা গেছে সৌরভকে।

সেখানেই মালদার প্রতিনিধি হয়ে আসা এক খুদে সৌরভের হাত দেখে জানায়, “তোমার খুব নাম-যশ হবে। টাকা পয়সা হবে।”

সৌরভের পাল্টা প্রশ্ন, “আরেকটা বিয়ে হবে?” জবাবে খুদে প্রতিযোগী বলে, “হ্যাঁ, হতে পারে।”

খুদের এ জবাবে কোনোভাবেই নিজের হাসি চেপে রাখতে পারেনি ‘দাদা’। এর আগেও ‘দাদাগিরি’র মঞ্চে বহুবার সৌরভ ও তার স্ত্রী ডোনার খুনসুটি দেখেছে দর্শক। কারণ মঞ্চে প্রায়ই ডোনার প্রসঙ্গ টেনে আনেন তিনি।

এর আগে একবার সম্পূর্ণা লাহিড়ির প্রশ্নের মুখে পড়ে সৌরভ বলেছিলেন, তিনি সারাক্ষণ স্ত্রীর হাতে ‘মার খেতে থাকেন’।

মার খাওয়ার কারণ হিসেবে সঞ্চালকের স্বীকারোক্তি ছিল এই,  “মহিলারা বিনা কারণে ঝামেলা করে। আসলে, আমাকে কিছু বললে আমি কোনো উত্তর দিই না। সেইসময় আমি অন্য কথা ভাবি। তাতেই ম্যাডাম রেগে যান।”

ইতোমধ্যেই দাম্পত্য জীবনের ২৭ বছর পার করে ফেলেছেন সৌরভ-ডোনা। দীর্ঘদিন প্রেম করার পর ১৯৯৬ সালে ডোনাকে লুকিয়ে বিয়ে করেছিলেন সৌরভ।

আরও পড়ুন:

পুরানো খবর:

পর্দায় সৌরভ গাঙ্গুলী হবেন আয়ুষ্মান

পুরানো খবর:

পর্দায় সৌরভ গাঙ্গুলী হবেন আয়ুষ্মান

পুরানো খবর:

প্রীতি ম্যাচে ব্যাট-বল নিয়ে হাতে রণবীর-সৌরভ

পুরানো খবর:

স্মৃতিকাতর সৌরভ আপ্লুত বাংলাদেশের ভালোবাসায়