গোপন প্রেম নিয়ে মুখ খুললেন করণ
নেটিজেনেরদের অনেকেই অনুমান করেছেন যে খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার দিকেই ইঙ্গিত করেছেন করণ।
এর আগেও একাধিক পরিচালক ও অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছে করণ জোহরের। সে তালিকা থেকে বাদ পড়েননি শাহরুখও। তবে এবার ভান-ভনিতা ছাড়া গোপন প্রেম নিয়ে নিজেই মুখ খুলেছেন করণ। জানিয়েছেন, যে পুরুষের প্রেমে পড়েছিলেন, সে এখন তার পরিবারিক বন্ধু।
সম্প্রতি এক সাক্ষাৎকার নির্মাতাকে বলতে শোনা গেছে, “সেই ব্যক্তি আমার ও আমার অনুভূতির উপর সংবেদনশীল ছিল। এমন একটা কিছু ঘটিয়েছিল, যাতে বিচ্ছেদের পরেও তাকে ভুল না বুঝি। সে এখনও আমার পরিবারের প্রিয় বন্ধু।”
জানা গেছে, নির্মাতা ‘একতরফা ভালোবাসা’ থেকে অনুপ্রাণিত হয়েই ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমাটি বানান। যাতে অভিনয় করেছিলেন রণবীর কাপুর, অনুশকা শর্মা ও ঐশ্বরিয়া রায় বচ্চন। ক্যামিও চরিত্রে ছিলেন সুপারস্টার শাহরুখ খান।
সম্প্রতি সাক্ষাৎকারটি এক নেটিজেন শেয়ার করে প্রশ্ন তোলেন, “করণের এই প্রাক্তন প্রেমিক কে, যে এখনো তার পরিবারিক বন্ধু?”
নেটিজেনেরদের অনেকেই অনুমান করেছেন যে খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার দিকেই ইঙ্গিত করেছেন করণ।
এদিকে ‘রকি অউর রানি কি প্রেম কাহিনি’র মধ্যদিয়ে ৭ বছর পর কাজে ফিরেছেন করণ।
এ সিনেমায় অভিনয় করেছেন আলিয়া ভাট, রণবীর সিং, ধর্মেন্দ্র, শাবানা আজমি, জয়া বচ্চন ও বাংলার দুই তারকা টোটা রায় চৌধুরী এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়। সংবাদ সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
