২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিন নাটক নিয়ে ঢাকার মঞ্চে গৌতম হালদার

গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসবে অংশ নিতে প্রথমবার ঢাকায় এসেছেন গৌতম হালদার।

তিন নাটক নিয়ে ঢাকার মঞ্চে গৌতম হালদার

'মরমিয়া মন' নাটকের দৃশ্যে গৌতম হালদার, ছবি ফেইসবুক থেকে নেওয়া

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2022, 12:20 PM

Updated : 28 Oct 2022, 12:21 PM

ভারতের অভিনেতা গৌতম হালদার অভিনীত ও নির্দেশিত ‘মরমিয়া মন’ মঞ্চস্থ হয়েছে রাজধানীর জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল হলে।

নাটকটি প্রযোজনা করেছে ভারতের নাট্যদল ‘নয়ে নাটুয়া’। ফিওদর দস্তয়েভস্কির মূল রচনা থেকে রূপান্তর করেছেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত।

Image

ভারতের নন্দিত অভিনেতা গৌতম হালদার

বৃহস্পতিবার সন্ধ্যায় এক্সপেরিমেন্টাল হলে ‘মরমিয়া মন’ মঞ্চস্থ হয়।

গঙ্গা যমুনা সাংস্কৃতিক উৎসবে অংশ নিতে তিন নাটক নিয়ে প্রথমবার ঢাকায় এসেছেন গৌতম হালদার।

উৎসব পর্ষদের আহ্ববায়ক গোলাম কুদ্দুছ গ্লিটজকে বলেন, শুক্রবার সন্ধ্যায় গৌতম হালদার অভিনীত ‘নক্সী কাঁথার মাঠ’ নাটকটি মঞ্চস্থ হবে। এছাড়া এদিন সকালে এর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ঢাকার নাট্যকর্মীদের সাথে আলাপচারিতার একটি বিশেষ পর্বে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

ওই আলপচারিতায় আরও উপস্থিত থাকবেন বাংলাদেশের নাট্যকার মামুনুর রশিদ, উৎসব পর্ষদের আহ্বায়ক গোলাম কুদ্দুছ, সদস্য সচিব আকতারুজ্জামানসহ অনেকে।

শনিবার সন্ধ্যায় গৌতম হালদার অভিনীত নাটক ‘বড়দা বড়দা’ পরিবেশনের কথা রয়েছে বলেও গোলাম কুদ্দুছ জানান।

দুই দেশের শিল্পীদের সংস্কৃতির অভিজ্ঞতা বিনিময় ও জনগণের সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করতে ২১ থেকে ৩১ অক্টোবর গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব পর্ষদ।