১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নতুন ধারাবাহিক ‘বিবাহ বিভ্রাট’

“বিবাহ কথাটা শুনলেই আনন্দদায়ক এক অনুভূতি জেগে ওঠে মনে। কিন্তু সব বিবাহের ক্ষেত্রে কি একইরকম অবস্থা হয়।?”

নতুন ধারাবাহিক ‘বিবাহ বিভ্রাট’

বিবাহ বিভ্রাট নাটকের দৃশ্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2023, 05:58 PM

Updated : 30 Mar 2023, 05:58 PM

মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘বিবাহ বিভ্রাট’। ফুটপ্রিন্ট ইভেন্টস ডিজাইনিং কোম্পানি লিমিটেডের প্রযোজনায় গত ১ মার্চ থেকে সপ্তাহের প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচারিত হচ্ছে নাটকটি। সাজ্জাদ স্বপনের রচনায় এটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি।

এশিয়াটিক ৩৬০ লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান ফুটপ্রিন্ট ইভেন্টস ডিজাইনিং কোম্পানি লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ভালো ভালো কাজ উপহার দিয়ে দেশের দর্শকদের পাশে থাকতে চায় তারা।”

নাটকের কাহিনী প্রসঙ্গে পরিচালক বলেন, “বিবাহ কথাটা শুনলেই আনন্দদায়ক এক অনুভূতি জেগে ওঠে মনে। কিন্তু সব বিবাহের ক্ষেত্রে কি একইরকম অবস্থা হয়?

“কোনো কোনো ক্ষেত্রে বিবাহ হওয়ার পূর্ব থেকে বিবাহ হওয়া পর্যন্ত নানা অযাচিত জটিলতা এবং বেদনাদায়ক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। একেকজনের ক্ষেত্রে একেক রকম অভিজ্ঞতা তৈরি করে। এই নাটকের মাধ্যমে সেসব জটিল, অযাচিত গল্পগুলো তুলে ধরা হবে।”

“বলা চলে, বিবাহবিষয়ক কমেডি নাটক এটি। শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকার বিনোদন পাবেন দর্শক। প্রতি ২৬ পর্বে আমরা নতুন একটি গল্প বলবো। প্রত্যেক গল্পে আলাদা অভিনেতা-অভিনেত্রী থাকবেন।”

নাটকটিতে অভিনয় করেছেন সৈয়দ জামান শাওন, মুমতাহিনা টয়া, ইশতিয়াক আহমেদ রুমেল, মুসাফির সৈয়দ বাচ্চু, সুমন পাটওয়ারী, তানজিম হাসান অনিক, মাসুম বাশার, পাপিয়া জাহান, লিওনা লুভাইনা, তাইফ, খালেকুজ্জামান, সাবেরী জামান, নিহাল, প্রীতি চৌধুরী।