২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

অক্ষয়ের ‘হাউসফুল ৫’ আসছে

২০২৪ সালের দীপাবলিতে মুক্তি পাবে তরুণ মানসুখানি পরিচালিত ‘হাউসফুল ৫’।

অক্ষয়ের ‘হাউসফুল ৫’ আসছে

অক্ষয় কুমার অভিনীত ‘হাউসফুল ৫’

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2023, 04:32 PM

Updated : 30 Jun 2023, 04:38 PM

‘হেরা ফেরি’ ও ‘ও মাই গড’ এর পর এবার জনপ্রিয় কমেডি সিনেমা হাউসফুলের সিক্যুয়েল নিয়ে হাজির হচ্ছেন বলিউড তারকা অক্ষয় কুমার।

শুক্রবার ইনস্টাগ্রামে সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজিত ‘হাউসফুল ৫’ এর ঘোষণা তিনি দিয়েছেন।

অভিনেতা রিতেশ দেশমুখকে ট্যাগ করে ক্যাপশনে লিখেছেন,“পাঁচগুণ পাগলামির জন্য প্রস্তুত হন! আপনাদের জন্য নিয়ে আসছি সাজিদ নাদিয়াদওয়ালার হাউসফুল ৫। তরুণ মানসুখানি পরিচালিত এ সিনেমাটি ২০২৪ সালের দীপাবলিতে মুক্তি পাবে।”

‘হিট তারকা’ অক্ষয়কে ঘিরে ইদানিং ‘ফ্লপ’ শব্দটি বেশি ঘুরপাক খাচ্ছে। বছর দেড়েক ধরে যে সিনেমাতেই হাত দিচ্ছেন, সেটি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে দর্শক।

বক্স অফিস বলছে, অক্ষয়ের পরপর পাঁচটি সিনেমা ‘বেল বটম’, ‘বচ্চন পাণ্ডে’, ‘পৃথ্বীরাজ’, ‘রক্ষাবন্ধন’, ‘রামসেতু’ ও ‘সেলফি’ দাঁড়াতেই পারেনি।

টানা ফ্লপের এই পর্ব মনে করিয়ে দেয় এ অভিনেতার ক্যারিয়ারের শুরুর দিকের কথা। সে সময় টানা ১৬টি সিনেমা ফ্লপ হয়েছিল অক্ষয়ের। আরেকবার পরপর আটটা সিনেমা মুখ থুবড়ে পড়েছিল। তবে প্রতিবারই ফিরে এসেছেন অক্ষয়।

Image

জনপ্রিয় কমেডি সিনেমা ‘হেরা ফেরি’তে অক্ষয় কুমার

সম্প্রতি ফ্লপ প্রসঙ্গে ফিনান্সিয়াল এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে অক্ষয় বলেছেন,

“যখন সিনেমা চলে না, বুঝতে পারি কোন কাজটি ভুল হয়েছে। তখন আর বাকি ১০ জনের মত আমারও মন মেজাজ খারাপ হয়।“

অক্ষয়ের আগামীর সিনেমা ‘ওহ মাই গড ২’ মুক্তি পাবে ১১ অগাস্ট। এছাড়া পরণীতি চোপড়ার সঙ্গে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান রেসকিউ’ সিনেমায় কাজ করছেন তিনি। টিনু সুরেশ দেশাই পরিচালিত এ সিনেমা মুক্তি পাবে চলতি বছরের ৫ অক্টোবর।

পাশাপাশি টাইগার শ্রফের সঙ্গে আলি আব্বাস জাফরের ‘বড়ে মিয়া ছোটে মিয়া’-তেও দেখা যাবে অভিনেতাকে। সুনীল শেঠি ও পরেশ রাওয়ালের সঙ্গে ‘হেরা ফেরি ৪’-এ অভিনেতা তো রয়েছেনই।

আরও পড়ুন

পুরনো খবর:

সিনেমা হিট বা ফ্লপ, কাজ ছাড়েন না অক্ষয়
অক্ষয়, সুনীল, পরেশকে নিয়েই ফিরছে ‘হেরা ফিরি থ্রি’