০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

দীপিকা এবার মার্কিন টিভি সিরিজে

এইচবিওতে প্রচারিত ড্রামা সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’ এর সিজন থ্রিতে দীপিকা কাজ করবেন।

দীপিকা এবার মার্কিন টিভি সিরিজে

দীপিকা পাড়ুকোন

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2024, 01:51 PM

Updated : 21 Jan 2024, 01:54 PM

অভিনয়ের জন্য ফের যুক্তরাষ্ট্র থেকে ডাক পেয়েছেন দীপিকা পাড়ুকোন। তবে কোনো সিনেমা বা ওয়েব সিরিজ নয়, টেলিভিশনের কমেডি ড্রামা সিরিজে ‘ফাইটার’ নায়িকা অভিনয় করবেন বলে খবর এসেছে।

টাইমস অব ইন্ডিয়া বলছে, এইচবিওতে প্রচারিত ড্রামা সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’ এর সিজন থ্রিতে দীপিকা কাজ করবেন।

এই সিরিজের প্রথম দুই সিজন আমেরিকার দর্শকদের কাছে জনপ্রিয় হলেও ভারতীয়দের কাছে তেমন একটা পরিচিত নয়।

তৃতীয় সিজনের শুটিংও বেশি দূরে নয়। ফেব্রুয়ারিতে থাইল্যান্ডে ‘দ্য হোয়াইট লোটাস’ এর শুটিং শুরু হতে যাচ্ছে।

২০১৭ সালে ‘এক্সএক্সএক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ এ অভিনয় করে হলিউডে পা রাখেন দীপিকা। অ্যাকশন থ্রিলারের ওই সিনেমায় দীপিকার নায়ক ছিলেন ভিন ডিসেল।

এছাড়া হলিউডি সিনেমা ‘দ্য ইন্টার্ন’ এর রিমেকেও দীপিকাকে আগামীতে দেখা যাবে।

ভারতসহ সারা বিশ্বে আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে দীপিকা ও হৃত্বিক রোশন অভিনীত সিনেমা ‘ফাইটার’।