২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন ‘কোরা কাগজের’ সীমা

সীমা মারাঠির পাশাপাশি বহু হিন্দি সিনেমাতেও অভিনয় করেছেন। 'আনন্দ', 'কোরা কাগজ' এর মতো সুপারহিট সিনেমায় অভিনয় করেন তিনি।

চলে গেলেন ‘কোরা কাগজের’ সীমা

সীমা দেও

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2023, 06:20 PM

Updated : 24 Aug 2023, 08:25 PM

মারাঠি বিনোদন জগতের খ্যাতনামা অভিনেত্রী সীমা দেও মারা গেছেন।

এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার সকালে দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসায় মারা যান অভিনেত্রী। তার বয়স হয়েছিল ৮১ বছর।

সীমা তিন বছরেরও বেশি সময় ধরে আলঝেইমার রোগের ভুগছিলেন।

গতবছরের ফেব্রুয়ারিতে অভিনেত্রীর স্বামী অভিনেতা রমেশ দেও ৯৩ বছর বয়সে হৃদরোগে মারা যান।

সীমার ছেলে অভিনয় দেও পিটিআইকে জনান, সকাল সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে বার্ধক্যজনিত কারণে বান্দ্রার নিজের বাসায় মারা যান তার মা।

“তিনি তিন বছরেরও বেশি সময় ধরে আলঝাইমার রোগে ভুগছিলেন। তার ডিমেনশিয়া ছিল। সেটি ধীরে ধরে আলঝেইমারে রূপ নেয়।”

সীমা মারাঠির পাশাপাশি বহু হিন্দি সিনেমাতেও অভিনয় করেছেন। রাজেশ খান্নার সঙ্গে 'আনন্দ'র পাশাপাশি বিজয় আনন্দ ও জয়া বচ্চনের সঙ্গে 'কোরা কাগজ' এর মতো সুপারহিট সিনেমায় অভিনয় করেন তিনি।

স্বামী রমেশ দেওর সঙ্গে 'ইয়ান্দা দত্তু হ্যায়', 'মাঝি আই', 'সুবাসিনী', 'সোনিয়াচি পাভলে', 'মোলকারিন' সিনেমায় জুটি বেঁধেছিলেন।

সীমা দেও ১৯৬৩ সালের সিনেমা 'পাহু রে কি কথা'র জন্য মহারাষ্ট্র সরকারের সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন।