২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাস্টিনের ভিডিও বিতর্ক

জাস্টিন টিম্বারলেকের ‘বিতর্কিত’ নতুন ভিডিও ইউটিউবে দেখানো হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2013, 11:17 AM

Updated : 25 Apr 2022, 06:57 PM

অশ্লীল দৃশ্যের কারণে গায়ক জাস্টিন টিম্বারলেকের নতুন ভিডিও ‘টানেল ভিশন’ ইউটিউবে দেখানো হবে না-- এমন কথা শোনা গেলেও অবশেষে এটি দেখানোর সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। খবর কন্টাক্টমিউজিকের।

জাস্টিনের নতুন ভিডিও ‘টানেল ভিশন’-এ একাধিক মডেলকে বিবসনা অবস্থায় নাচতে দেখা গেছে। এর ফলে গুগলের অশ্লীলতা বিরোধী নীতি অনুযায়ী ইউটিউবে এটি দেখানো হবে না-- প্রথমদিকে এমনটা শোনা যাচ্ছিল।

কিন্তু পরবর্তীতে গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, অশ্লীলতা নয় বরং শৈল্পিক দৃষ্টিভঙ্গিতে মডেলদের উপস্থাপন করা হয়েছে ভিডিওটিতে। আর তাই ইউটিউবে ভিডিওটি প্রদর্শনে কোনো বাধা দেওয়া হবে না।

সম্প্রতি গুগলের মুখপাত্র ‘এবিসি নিউজ’-কে বলেন, “যেহেতু আমাদের অশ্লীলতাবিরোধী নীতি রয়েছে, তাই আমরা শুধুমাত্র কিছু বিশেষ ক্ষেত্রে এই নীতির বাইরে কাজ করে থাকি। কোনো শি¶ণীয় বিষয়, ডকুমেন্টারি কিংবা শৈল্পিক কোনো বিষয় হলে উপযুক্ত সতর্কতা প্রদানের মাধ্যমে তা প্রকাশ করা হয়।”