ইউটিউবে জনপ্রিয় রিহানা
ইউটিউবে সবচেয়ে বেশি দেখা হয় রিহানার ভিডিও।
পপতারকা রিহানা এবার জাস্টিন বিবারকে টপকে অর্জন করেছেন ইউটিউবে জনপ্রিয়তার শীর্ষ স্থান। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে, এই মুহূর্তে ইউটিউবে সবচেয়ে বেশি দেখা ভিডিওগুলো ওই আরঅ্যান্ডবি তারকার।
‘এইস শোবিজ’ জানিয়েছে, রিহানার ৭৭টি ভিডিও এখন পর্যন্ত দেখা হয়েছে ৩ কোটি ৭৮ লাখ ৪০ হাজার বার। যা বিবারের ৭৯টি ভিডিও দেখার সংখ্যার চাইতে প্রায় ২ কোটি বার বেশি।
রিহানার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা এখন ৮ কোটি ৭৩ লাখ ৪০ হাজার। ওদিকে বিবারের রয়েছে ৪ কোটি ৯৫ লাখ ৪০ হাজার সাবস্ক্রাইবার।
জনপ্রিয়তার এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন কোরিয়ান পপতারকা সাই। ‘গাংনাম স্টাইল’ গানটির পর থেকে এখন পর্যন্ত তার ভিডিও দেখা হয়েছে ৩ কোটি ১০ লাখ বার।
এই তালিকায় আরও রয়েছেন র্যাপার এমিনেম, যার ভিডিও দেখা হয়েছে ২ কোটি ৪০ লাখ বার; আরও আছেন লেডি গাগা, যার সংখ্যা হল ২ কোটি ৩০ লাখ।
