২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেমির উপশমকারী অ্যালবাম

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2013, 02:04 PM

Updated : 25 Apr 2022, 06:52 PM

গায়িকা ডেমি লভাতো বলেছেন তার নতুন অ্যালবাম ‘ওয়ারিয়র’-এর কাজ করার সময় নিজের বদভ্যাসগুলো থেকে অনেকটা রেহাই পেয়েছেন। খবর খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

কন্টাক্টমিউজিক জানিয়েছে, ২০১০ সালে খাদ্যগ্রহণের কিছু বদভ্যাস এবং নিজের ক্ষতি করার কারণে কিছুটা সময় রিহাবে কাটাতে হয় ডেমিকে। কিন্তু সম্প্রতি নতুন অ্যালবামের কাজ করার সময় ওইসব বদভ্যাস অনেকটাই দূর করতে পেরেছেন বলে মনে করেন ডেমি।

ডেমি বলেন, “আমার জীবন এখন অনেকটাই পাল্টে গেছে। এই অ্যালবামটির গানগুলো লেখা আমার জন্য অনেকটা উপশমকারী ব্যাপার ছিল; যা আমাকে বদভ্যাসগুলো দূর করতে সাহায্য করেছে। এখন আমার নিজেকে একজন যোদ্ধা মনে হয়, গত কয়েক বছরে আমি অনেককিছুর মধ্য দিয়ে গিয়েছি। এই বিষয়গুলো নিয়ে লেখা এবং সবার সামনে তুলে ধরা আমার জন্য অনেকটাই কষ্টের ব্যাপার ছিল, আমি ভেবেছিলাম কেউ আমার কথা বুঝতে পারবে না।”