যুক্তরাজ্যে সম্মানিত অ্যাডেল
ইংল্যান্ডের রানির জন্মদিনে এবার ‘এমবিই’ অর্থাৎ ‘মেম্বার অফ দ্য মোস্ট এক্সেলেন্ট অর্ডার অফ ব্রিটিশ এম্পায়ার’ পুরস্কার পেয়েছেন ব্রিটিশ গায়িকা অ্যাডেল। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
‘কন্টাক্টমিউজিক’ জানিয়েছে, ‘স্কাইফল’খ্যাত এই গায়িকাকে সংগীতে অসাধারণ অবদান রাখার জন্য এই বিশেষ সম্মাননা দেওয়া হয়।
জানা গেছে, শুধু যুক্তরাজ্যেই এখন পর্যন্ত ৭০ লাখ কপি অ্যালবাম বিক্রি হয়েছে অ্যাডেলের। তার মোট সম্পদের পরিমাণ তিন কোটি পাউন্ড।
