‘শারীরিক আকর্ষণেই’ শুরু বিদ্যা-সিদ্ধার্থের প্রেম!
তাদের সম্পর্ক প্রেম দিয়ে নয়, শারীরিক আকর্ষণ দিয়ে শুরু হয়েছিল।
কর্মজীবন নিয়ে কথা বললেও ব্যক্তিজীবন রেখেঢেকেই চলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। তবে এবার সিনেমার প্রচারে এসে স্বামী সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে সম্পর্কের রসায়ন নিয়ে খোলামেলা কথা বললেন ‘ডার্টি পিকচার’ খ্যাত এই অভিনেত্রী।
বেশ কয়েক বছর প্রেমের পর ২০১২ সালে গাঁটছড়া বাঁধেন বিদ্যা-সিদ্ধার্থ। ১৩ বছরের দাম্পত্যে বেশ সুখেই আছেন তারা।
অথচ সিদ্ধার্থের সাথে পরিচয়ের আগে বেশ কয়েকবার প্রতারিত হয়ে রীতিমতো প্রেমের ওপর থেকে বিশ্বাসই উঠে গিয়েছিল অভিনেত্রীর। আর তাই তাদের সম্পর্ক শারীরিক আকর্ষণ দিয়ে শুরু হয়েছিল বলে দাবি বিদ্যার।
সম্প্রতি রণবীর আল্লাহবাদিয়া-র পডকাস্ট শো-তে এসে বিদ্যা জানান, তিনি প্রেমিক খোঁজা বন্ধ করে দেয়ার পর সিদ্ধার্থের সাথে পরিচয়। সে সময় তিনি বিয়ে জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। তাদের প্রেমের গল্প অনেকটা ‘লাস্ট স্টোরি’র মতো।
সিদ্ধার্থকে তার দেখা সবচেয়ে সুদর্শন পুরুষ বলেও জানান বিদ্যা। আর তাই প্রথম দেখার পর তার প্রতি শারীরিক আকর্ষণ অনুভব করেন তিনি। ধীরে ধীরে সিদ্ধার্থের ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হন এবং বিয়ের সিদ্ধান্ত নেন।
বিদ্যার কথায়, “আমি সারাজীবনই সঙ্গী চেয়েছি। কিন্তু বিয়ের কথা ভাবিনি। ৩০ বছর বয়সেই ক্যারিয়ারে সাফল্য পাই। কিন্তু সে সময় সাফল্য ভাগ করে নেওয়ার মতো আমার কেউ ছিল না। খুব একা বোধ করতাম তখন। কারণ দিন শেষে প্রত্যেকেরই নিজের জয় ও পরাজয় ভাগ করে নিতে ইচ্ছা করে।”
কখনও সঙ্গীর কাছ থেকে প্রতারিত হয়েছেন কিনা প্রশ্নের জবাবে বিদ্যার বলেন, “হ্যাঁ হয়েছি। আর এই প্রত্যাখ্যানটা মেনে নেওয়া খুব কঠিন। তবে সিদ্ধার্থ সেসব বাজে অভিজ্ঞতা থেকে বের করে নিয়ে এসেছে আমাকে।”
৭ জুলাই মুক্তি পাবে সিনেমা ‘নিয়ত’। যেখানে গোয়েন্দার চরিত্রে দেখা যাবে বিদ্যাকে।
