Published : 20 Aug 2023, 02:48 PM
ফারুকী বলেছেন, সিনেমার মূল দুই পাত্র-পাত্রীর লুক হল এমন। এই সিনেমায় মধ্যবয়সী একটি চরিত্র পেয়েছেন চঞ্চল। আর ‘মনোগ্যামী’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হল গানের মানুষ জেফারের।
সম্প্রতি ১২ জন নির্মাতাকে নিয়ে গঠিত হয়েছে ‘মিনিস্ট্রি অব লাভ’ নামের একটি উদ্যোগ। সেই উদ্যোগেই ফারুকী তৈরি করছেন ‘মনোগ্যামী’। আর শুটিংয়ের জন্য তিনি বেছে নিয়েছেন ঢাকার উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চালু হওয়া মেট্রোরেল স্টেশন।
চঞ্চলকে নিয়ে ফারুকীর মন্তব্য হল, “এই অভিনেতা তার দুর্দান্ত কারিশমা দিয়ে সিনেমার বিচিত্র মুহূর্তগুলাকে জলবৎ তরলং করে দিয়েছেন।“
চঞ্চলের সঙ্গে সমান তালে জেফার ব্যাট চালিয়ে যাচ্ছেন বলেও জানান ফারুকী। অভিনয়ে এই প্রথম হলেও চলচ্চিত্রের সঙ্গে জেফারের যোগাযোগ ঘটেছে আরও আগেই। জাতীয় পুরস্কার পাওয়া ‘ন ডরাই’ সিনেমায় প্লেব্যাক করেছেন জেফার। ‘ন ডরাই’ প্রযোজনাতেও যুক্ত ছিলেন এই নবাগত অভিনেত্রী।
ফারুকী জানান, অনেকদিন ধরে অনেকেই তাকে বলছিলেন যে, দর্শকরা মজার-প্রেমের এবং ব্যাঙ্গাত্মক কাজ মিস করছেন। “এটা নিয়ে আমি নিজেও আমার ভেতরে এক ধরনের ক্ষুধা টের পাচ্ছিলাম। মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টটা আমার সেই ক্ষুধার একটা অংশ মেটাচ্ছে।“
আরও পড়ুন:
পুরানো খবর:
ফারুকীর ‘মনোগ্যামী’ সিনেমায় চঞ্চলপুরানো খবর:
যাদের নিয়ে গঠিত হল ‘মিনিস্ট্রি অব লাভ’