১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বেড়াতে গিয়ে আইনি বিপাকে পিয়ার্স ব্রসনান

গত ১ নভেম্বর নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করে উদ্যানের নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিলেন ব্রসনান।

বেড়াতে গিয়ে আইনি বিপাকে পিয়ার্স ব্রসনান

পিয়ার্স ব্রসনান

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2023, 08:34 PM

Updated : 30 Dec 2023, 11:52 AM

যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন জাতীয় উদ্যানে নিয়মভঙ্গের কারণে আইনি জটিলতায় পড়েছেন ‘জেমস বন্ড’ অভিনেতা পিয়ার্স ব্রসনান। 

বিবিসি জানিয়েছে, গত ১ নভেম্বর নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করে উদ্যানের নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেছিলেন ব্রসনান। সেখানকার একটি উষ্ণ প্রস্রবণে যাওয়ার কারণেই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 

উদ্যানে উষ্ণ প্রস্রবণ, গিজার, স্টিম ভেন্ট এবং গরম মাটির পুল রয়েছে। দুর্ঘটনাক্রমে সেই উষ্ণ প্রস্রবণে পড়ে পর্যন্ত মারা গেছেন ২০ জনের বেশি মানুষ। 

আগামী ২৩ জানুয়ারি ওয়াইয়োমিংয়ের আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৭০ বছর বয়সী এ অভিনেতাকে। 

১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত জেমস বন্ড সিরিজের সিনেমাগুলোতে অভিনয় করা ব্রসনান ‘আনহোলি ট্রিনিটি’ সিনেমার শুটিংয়ের জন্য ইয়েলোস্টোন জাতীয় উদ্যান এলাকায় গিয়েছিলেন। এ সিনেমায় তার সঙ্গে অভিনয় করছেন স্যামুয়েল এল জ্যাকসন। 

সেই শুটিংয়ের ফাঁকে উদ্যানে বেড়াতে গিয়েছিলেন ব্রসনান। তবে অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য তিনি দেননি।