১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শোক দিবসে টিভি পর্দায় যা দেখা যাবে

টেলিফিল্ম, নাটক, তথ্যচিত্র, সংগীতানুষ্ঠান, কবিতা পাঠসহ নানা আয়োজন থাকছে।

শোক দিবসে টিভি পর্দায় যা দেখা যাবে

বিটিভেতে রাত ৯টায় দেখা যাবে টেলিফিল্ম ‘আবার আসিব ফিরে’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2023, 07:31 PM

Updated : 14 Aug 2023, 07:31 PM

জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ১৫ অগাস্টকে নানা আয়োজনে সাজিয়েছে বিভিন্ন টেলিভিশন।

টেলিফিল্ম, নাটক, তথ্যচিত্র, সংগীতানুষ্ঠান, কবিতা পাঠের মত অনুষ্ঠান টিভি পর্দায় দেখা যাবে মঙ্গলবার।

বিটিভি

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘আবার আসিব ফিরে’। অনিমেষ আইচ রচিত ও পরিচালিত এ আয়োজন দেখা যাবে মঙ্গলবার রাত ৯টায়। 

অভিনয় করেছেন আফজাল হোসেন, ডলি জহুর, আশনা হাবিব ভাবনা, তৌফিকুল ইসলাম ইমন, শাহরিয়ার ফেরদৌস সজীব, ফারুক আহমেদ, শুভাশিস ভৌমিক, আলী মোর্তাজা পলাশ ও প্রণব ঘোষ।

এছাড়া বিশেষ তথ্যচিত্র ‘১৫ আগস্ট সেই রাত’ প্রচারিত হবে সকাল ৭টায়। কবিতা আবৃত্তির অনুষ্ঠান প্রচারিত হবে সকাল সাড়ে ৭টায়। ৮টা ১৫ মিনিটে প্রচারিত হবে সংগীতানুষ্ঠান ‘চেতনায় মুজিব’। শিশুতোষ অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুকে জানি’ প্রচারিত হবে ৯টায়। সকাল ১০টা ১০ মিনিটে প্রচারিত হবে প্রামাণ্য অনুষ্ঠান ‘শোকে নয় চেতনায় মুজিব’।

Image

বিশেষ সংগীতানুষ্ঠান ‘চেতনায় মুজিব’।

মঞ্চ নাটক ‘অভিশপ্ত আগস্ট’ প্রচারিত হবে বেলা ১২টা ৪০ মিনিটে। চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ প্রচারিত হবে দুপুর আড়াইটায়। শোক দিবসের কবিতা পাঠ প্রচার হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।

‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ থেকে পাঠ প্রচারিত হবে ৬টা ৪৫ মিনিটে। টক শো ‘তারুণ্যের ভাবনায় বঙ্গবন্ধু’ প্রচারিত হবে সন্ধ্যা ৭টায়। শেখ মুজিবের শাসনামলের বিভিন্ন দিক নিয়ে আলোচনানুষ্ঠান ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ প্রচারিত হবে রাত ৮টা ৪০ মিনিটে।

আলোচনানুষ্ঠান ‘পোয়েট অব দ্য পলিটিক্স’ প্রচারিত হবে রাত ১০টা ২০ মিনিটে। ‘আমার দেখা নয়াচীন’ প্রচারিত হবে রাত ১১টা ৫ মিনিটে।

এ ছাড়াও সকাল সাড়ে ৬টায় সরাসরি সম্প্রচার হবে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ এবং সশস্ত্র বাহিনীর গার্ড অব অনার প্রদান অনুষ্ঠান। টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিস্থল থেকে প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে সকাল ১০টায়।

চ্যানেল আই

সকাল সাড়ে ৭টায় প্রচার হবে ‘গান দিয়ে শুরু’। অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সুরেরধারার শিল্পীরা গান পরিবেশনা করবেন। আবৃত্তি করবেন জয়ন্ত চট্টোপাধ্যায়। 

সকাল ৯টা ৪৫ মিনিটে ফরিদুর রেজা সাগরের উপস্থাপনায় থাকছে বিশেষ ‘তৃতীয় মাত্রা‘। দুপুর সাড়ে ১২টায় প্রচার হবে ‘তারকাকথন’। পরিচালনায় অনন্যা রুমা। দুপুর দেড়টায় দেখানো হবে দেশাত্মবোধক গানের অনুষ্ঠান ‘এবং সিনেমার গান’।

Image

‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সুরেরধারার শিল্পীরা।

বেলা ৩টায় প্রচার হবে ইমপ্রেস টেলিফিল্মের মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘একাত্তরের নিশান‘। রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন তাহের শিপন। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, কচি খন্দকার, সেরা জামান, মুনিরা মিঠু।

বিকাল ৫টা ৪৫ মিনিটে রয়েছে বাউবি’র অনুষ্ঠান। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে কেকা ফেরদৌসীর উপস্থাপনায় বঙ্গবন্ধুর প্রিয় খাবার। সন্ধ্যা সাড়ে ৬টায় দেখানো হবে ধানমণ্ডির ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতিজাদুঘরে ধারণকৃত বিশেষ আবৃত্তি অনুষ্ঠান।

রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে সহিদ রহমানের রচনা এবং অঞ্জন আইচের পরিচালনায় বিশেষ নাটক ‘রিন্টুর না ফেরা’। রাত সাড়ে ৯টায় থাকছে শাইখ সিরাজের নির্মাণ ও উপস্থাপনায় বিশেষ প্রামাণ্য প্রতিবেদন ‘মাটি ও মানুষের মহান নেতা’। 

রাত সাড়ে ১১টায় প্রচার হবে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘বঙ্গবন্ধু, বাংলাদেশ ও প্রকৃতি’।

মাছরাঙা টেলিভিশন

সন্ধ্যা ৬টায় প্রচার হবে অ্যানিমেশন চলচ্চিত্র ‘মুজিব ভাই’। তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত এ ছবি গত জুনে মুক্তি পেয়েছে। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে প্রচারিত হবে চলচ্চিত্র ‘হাসিনা: অ্যা ডটার’স টেল’। 

Image

রাত সাড়ে ১০টায় মাছরাঙা টিভিতে দেখা যাবে নাটক ‘বজ্রকণ্ঠ’।

রাশেদ আহমেদের গ্রন্থনা ও উপস্থাপনায় বিশেষ তথ্যচিত্র ‘অসাধারণের মধ্যে সাধারণ’ প্রচারিত হবে রাত ৯টায়। নাটক ‘বজ্রকণ্ঠ’ প্রচারিত হবে রাত সাড়ে ১০টায়।  রোকেয়া প্রাচীর পরিচালনায় এতে অন্যদের মধ্যে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, নিশাত প্রিয়ম, রোকেয়া প্রাচী।

আরটিভি

রাত ৮টায় প্রচার করা হবে বিশেষ নাটক ‘অন্যরকম ভালোবাসা’। নাট্যরূপ ও পরিচালনা করেছেন মাসুম শাহরিয়ার। অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, সাবেরী আলম, শায়েদ জামান শাওন, সায়রা আখতার জাহান।

Image

বিশেষ নাটক ‘মহানায়ক’ দেখা যাবে আরটিভিতে।

বেলা ২টা ১০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘মহানায়ক’। পরিচালনা করেছেন সুমন আনোয়ার। অভিনয় করেছেন তারিক আনাম খান, সজল, সালহা নাদিয়া।

বিকাল ৪টায় প্রচার হবে ‘মৃত্যুঞ্জয়ী প্রাণ’’। প্রযোজক সৈয়দ সাবাব আলী আরজু। বিকাল ৫টায় প্রচার হবে ‘গানে কবিতায় বঙ্গবন্ধু’। শিল্পী রাজিব ও হৈমন্তী রক্ষিত দাশ। উপস্থাপনা করেছেন শিমুল মোস্তফা।

দীপ্ত টিভি

সকাল ৭টা ৪০মিনিটে প্রচারিত হবে বিশেষ প্রামাণ্যচিত্র ‘বাড়ি নম্বর ৬৭৭‘। ফুয়াদ চৌধুরীর পরিকল্পনায় প্রামাণ্যচিত্রটির পরিচালনা করেছেন ফিরোজ কবির ডলার ও প্রযোজনা করেছেন সাইফুর রহমান সুজন।

Image

বিশেষ প্রামাণ্যচিত্র ‘বাড়ি নম্বর ৬৭৭‘র একটি দৃশ্য।

সকাল ৮টায় প্রচারিত হবে বিশেষ প্রামান্যচিত্র ‘শেষ প্রহরের আগে’। ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যাকাণ্ডেরর ষড়যন্ত্র এবং সেই দুঃসহ হত্যাযজ্ঞের স্মৃতিচারণার উপর নির্মিত হয়েছে এ প্রামাণ্যচিত্র।

এছাড়া সকাল ৯টায় প্রচার হবে বাংলা সিনেমা ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। বিকাল ৪টায় প্রামাণ্যচিত্র ‘১৫ আগস্টের দুটি বাড়ি’ এবং রাত সাড়ে ১১টায় বিশেষ টকশো প্রচার করবে দীপ্ত টিভি।