১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কলহের মধ্যেই ওমরা করতে গেলেন রাখি

রাখির আনা শারীরিক নির্যাতন, আর্থিক প্রতারণাসহ একাধিক অভিযোগে জেল খাটেন আদিল। সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েই অভিনেত্রীর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি।

কলহের মধ্যেই ওমরা করতে গেলেন রাখি

রাখি সাওয়ান্ত

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2023, 07:53 PM

Updated : 25 Aug 2023, 08:41 PM

গত বছর আদিল দুরানিকে বিয়ে করেন রাখি সাওয়ান্ত। বিয়ের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। নিজের নাম বদলে রাখেন ‘ফাতেমা’। শেষপর্যন্ত সেই বিয়ে টেকেনি। 

সংসার পাতার কয়েক মাসের মধ্যেই রাখির আনা শারীরিক নির্যাতন, আর্থিক প্রতারণাসহ একাধিক অভিযোগে জেল খেটেছেন আদিল। সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েই রাখির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। 

তবে এসব কিছু তোয়াক্কা না করে প্রথমবারের মতো ওমরা করতে রাখি সৌদি আরবে গেছেন বলে আনন্দবাজার জানিয়েছে। 

বিমানবন্দরে পৌঁছেই অভিনেত্রী আদিল ও বান্ধবী রাজশ্রী বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। 

রাখি বলেন, আদিল ও রাজশ্রী ষড়যন্ত্র করে তার ইনস্টাগ্রাম প্রোফাইল ‘হ্যাক’ করেছেন। ফলে তার প্রায় ১০ মিলিয়ান ফলোয়ার রাতারাতি হওয়া হয়ে গেছে। 

“আমার ইনস্টাগ্রামের সবটাই ওদের জানা। আসলে ওরা আমাকে শান্তিতে বাঁচতে দেবে না। আমার জীবন অতিষ্ঠ করে তুলছে।” 

কিছুদিন আগেও রাখির অন্তরঙ্গ বন্ধু ছিলেন রাজশ্রী। সব বিপদ ও বিতর্কেই রাখির পাশে থেকেছেন। এখন সেই বন্ধু রাখি নামে পুলিশে নালিশ করেছেন।