১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ছেলের বিপদে জুহি চাওলাকে পাশে পেয়েছিলেন শাহরুখ

শাহরুখপুত্র আরিয়ানকে জামিনে মুক্ত করতে এক লাখ টাকার বন্ডে সই করেছিলেন জুহি চাওলা।

ছেলের বিপদে জুহি চাওলাকে পাশে পেয়েছিলেন শাহরুখ

শাহরুখ খান ও জুহি চাওলা

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2023, 01:45 PM

Updated : 12 Apr 2023, 01:46 PM

বলিউডের দুই জনপ্রিয় জুটি শাহরুখ খান-জুহি চাওলার বন্ধুত্ব তিন দশকের। দুজন মিলে গড়েছেন আইপিএলে ক্রিকেট দলও। কয়েক বছর আগে দুই বন্ধ্বুর বন্ধুত্বে ‘চিড়’ ধরার খবর চাউর হলে জুহি জোর দিয়ে বলেছিলেন, “যদি কোনো প্রয়োজন হয়, আমরা একে অপরকে পাশে পাব জানি”। সে কথার প্রমাণ মিলেছিল শাহরুখপুত্রের মাদককাণ্ডের সময়।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, দুবছর আগে ‘মাদককাণ্ডে’ ছেলে আরিয়ান খান ‘ফেঁসে’ গেলে ওই বিপদে সময় গৌরি খান ও শাহরুখের খানে পাশে দাঁড়ান জুহি চাওলা। সহশিল্পীকে এই অভিনেত্রী শুধু সাহস আর মনোবলই যোগাননি, আরিয়ানকে জামিনে ছাড়িয়ে আনতে বড় একটি দায়িত্বে দেখা যায় তাকে।

Image

‘ইয়েস বস’ সিনেমায় শাহরুখ খান ও জুহি চাওলা

২০২১ সালের অক্টোবরে মাদকমামলায় গ্রেপ্তার হয়ে এক মাস জেল খাটতে হয়েছিল আরিয়ানকে। সে সময় আরিয়ানকে জামিনে মুক্ত করতে এক লাখ রূপির বন্ডে সই করেছিলেন জুহি।

“আমরা কেউ জানতাম না এমন সময়ের মুখোমুখি হতে হবে। ওই সময়ে যা আমার সঠিক মনে হয়েছে, তাই করেছি।“ 

জুহি জানান, তাদের ব্যক্তিগত বন্ধুত্ব বহু বছর আগেই পারিবারিক বন্ধুত্ব-সম্পর্কে রূপ নিয়েছে।

“ইদানিংতো আমার সঙ্গে শাহরুখের দেখা সাক্ষাৎ কমই হয়। বরং জয় (জুহির স্বামী জয় মেহতা) আর শাহরুখের যোগাযোগ নিয়মিত।“

এক সময় বলিউডের আলোচিত ও জনপ্রিয় হিট জুটি ছিলেন শাহরুখ-জুহি। তারা একসঙ্গে অনেক সিনেমায় কাজ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল, ‘রাজু বন গ্যায়া জেন্টালম্যান’, ‘ডার’, ‘ডুপলিকেট’, ‘ইয়েস বস’ ইত্যাদি।