২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ঋতুপর্ণা-শ্রাবন্তী-মিমিদের বৈশাখী বার্তা

পঞ্জিকা অনুযায়ী ভারতের পশ্চিমবঙ্গে বাংলা বছর শুরু হয় বাংলাদেশে বাংলা নতুন বছর শুরুর একদিন পরে। তাই শনিবার পহেলা বৈশাখ বরণে মাতেন কলকাতার সিনেমা-সংগীতের তারকারা। বাংলা নতুন বছরে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন তারা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2023, 09:20 PM

Updated : 15 Apr 2023, 09:51 PM

Image

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন কলকাতার সিনেমার ব্যস্ত নায়িকা মিমি চক্রবর্তী।

Image

নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি লিখেছেন, “নববর্ষের নতুন আলোয় উজ্বল হয়ে উঠুক সকলের জীবন।”

Image

কলকাতা-ঢাকা দুই বাংলার সিনেমার নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। এই অভিনেত্রীর ভাষ্য, “২০৩০ সাল ভালো কাটুক সবার।” তার সিনেমা ‘আকরিক’ কিছুদিন হল মুক্তি পেয়েছে।

Image

“নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানাই সকলকে। ১৪৩০ খুব ভালো কাটুক”- লিখেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিছুদিন আগে মুক্তি পাওয়া হিন্দি ওয়েব সিরিজ ‘জুবিলি’তে প্রসেনজিতের অভিনয় প্রশংসা কুড়াচ্ছে।

Image

কলকাতার সিনেমার নায়ক সোহম চ্যাটার্জিও নববর্ষের দিন স্মরণ করেছেন তার অনুরাগীদের।

Image

সবার জন্য শুভকামনা জানিয়েছেন কলকাতার সংগীতশিল্পী লোপামুদ্রা মিত্র

Image

কবীর সুমন লিখেছেন, “শুভ নব বৈশাখ!/আমার মাভাষা!/ আমার মাভাষায় খেয়াল!/শুভ শুভ শুভ!”