২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কণ্ঠশিল্পী হাসিনা মমতাজকে স্মরণ

গত ১৮ ফেব্রুয়ারি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাসিনা মমতাজ।

কণ্ঠশিল্পী হাসিনা মমতাজকে স্মরণ

শনিবার সন্ধ্যায় ঢাকার বনানীর আইরিশ স্কাই লাউঞ্জের সম্মেলন কক্ষে হাসিনা মমতাজের স্মরণে আলোচনা অনুষ্ঠান হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2024, 07:21 PM

Updated : 25 Feb 2024, 07:21 PM

'তন্দ্রাহারা নয়ন আমার' গানের শিল্পী হাসিনা মমতাজকে স্মরণ করল বাংলাদেশ সংগীত পরিষদ।

এই শিল্পীর স্মরণে শনিবার সন্ধ্যায় ঢাকার বনানীর আইরিশ স্কাই লাউঞ্জের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

বক্তারা সেখানে হাসিনা মমতাজের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। শিল্প ও সংস্কৃতির বিকাশে তার সাধনার নানা প্রসঙ্গ ওঠে আসে বক্তাদের কথায়।

অনুষ্ঠানে বক্তব্য দেন সংগীত পরিচালক শেখ সাদী খান, শিল্পী তিমির নন্দী, লীনু বিল্লাহ, সংগীত পরিচালক আনিসুর রহমান তনু, শিল্পী রেবেকা সুলতানা, কণ্ঠশিল্পী রূপা ফরহাদ, কণ্ঠশিল্পী মালা খুররম, নকীব খান, ওস্তাদ সালাউদ্দিন আহমেদ, আকরামুল ইসলাম, সাদিয়া আফরিন মল্লিক, কাজী মুখলেসুর রহমান, গীতিকার আবিদা রহমান এবং সংগীত পরিষদের মহাসচিব ফেরদৌস হোসেন ভূঁইয়া। সভাপতিত্ব করেন কণ্ঠশিল্পী রেহানা আশিকুর রহমান।

গত ১৮ ফেব্রুয়ারি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাসিনা মমতাজ।

ষাট ও সত্তরের দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী হাসিনা মমতাজের গাওয়া 'তন্দ্রাহারা নয়ন আমার' গানটি তুমুল জনপ্রিয়তা পায়। গত ছয় দশকে বাংলাদেশের সংগীত জগতকে আলোকিত করে গেছেন তিনি। সংগীতে অবদানের জন্য ২০১৯ সালে তিনি শিল্পকলা পদক পান।

১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন হাসিনা মমতাজ। চাকরি বা অন্য কোনো পেশায় নিয়োজিত না হয়ে তিনি শিল্পী জীবনকে বেছে নিয়েছিলেন।

তার স্মরণে আয়োজিত আলোচনা অনুষ্ঠানটি পরিচালনা করেন শিল্পী রেহানা আশিকুর রহমান ও গীতিকার ফেরদৌস হোসেন ভূঁইয়া।