১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

১৪ বছর পর বাংলা সিনেমায় শর্মিলা

১৪ বছর পর বাংলা সিনেমায় কাজ করতে চলেছেন শর্মিলা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2023, 03:26 AM

Updated : 06 Oct 2023, 03:26 AM

শর্মিলা ঠাকুরের উত্থান বাংলা সিনেমা দিয়ে হলেও নবাব পরিবারের এই পুত্রবধূ পরবর্তীতে পাকাপাকি হন হিন্দি ফিল্মে, বনে যান তারকা। তবে শর্মিলা ফের ফিরছেন কলকাতার সিনেমায়।

আনন্দবাজার জানিয়েছে, কলকাতার নির্মাতা সুমন ঘোষের পরিচালনায় ১৪ বছর পর বাংলা সিনেমায় কাজ করতে চলেছেন শর্মিলা। সিনেমার নাম ‘পুরাতন’।

সিনেমাটি প্রযোজনা করবেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রযোজনার পাশাপাশি ‘পুরাতন’ এ অভিনয়েও আছেন তিনি। শর্মিলা এবং ঋতুপর্ণা ছাড়াও এই সিনেমায় অভিনয় করবেন ইন্দ্রনীল সেনগুপ্ত।

[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid0ggQ32UouJ2AKCFJkr6BKuTJH33pdFhsm6UF1SXGMYGcYBHeVJjXozAjiWVAowby2l ]