২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

৮৩ বছর বয়সে বাবা হচ্ছেন আল পাচিনো

পাচিনোর বর্তমান সঙ্গী নূর আলফাল্লাহ একজন প্রযোজক।

৮৩ বছর বয়সে বাবা হচ্ছেন আল পাচিনো

আল পাচিনো।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2023, 12:01 AM

Updated : 01 Jun 2023, 12:01 AM

আবার বাবা হতে চলেছেন ৮৩ বছর ‘দ্য গডফাদার’ অভিনেতা আল পাচিনো।

অস্কারজয়ী এ হলিউড তারকা তার ২৯ বছর বয়সী সঙ্গী নূর আলফাল্লাহর সঙ্গে চতুর্থ সন্তানকে স্বাগত জানাতে চলেছেন বলে খবর দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম।

পাচিনোর এজেন্ট পিপল ম্যাগাজিন ও দ্য হলিউড রিপোর্টারসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমকে আলফাল্লাহর সন্তানসম্ভবা হওয়ার খবরটি নিশ্চিত করেন বলে সিএনএন জানিয়েছে।

জনপ্রিয় এই অভিনেতার তিন সন্তান রয়েছে। তাদের মধ্যে দুই সন্তানের মা বেভারলি ডি অ্যাঞ্জেলো এবং একজনের মা জান ট্যারান্ট।

২০১৪ সালে নিউ ইয়র্কার ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে পাচিনো বলেছিলেন, দুই বছর বয়সে তাকে ও তার মাকে ছেড়ে চলে যান তার বাবা। এবং অতীতের এই ঘটনাটিই একজন বাবা হিসেবে সন্তানদের সাথে তার সম্পর্ককে পরিণত রূপ দিয়েছে।

“সন্তান বাবা হওয়া অনেক সাহায্য করেছে। আমি সচেতনভাবে জানতাম, আর যাই হোক, আমি কখনোই আমার বাবার মতো হতে চাই না। আমার তিন সন্তান আছে। তাদের প্রতি আমি দায়িত্ব অনুভব করি। তাদের জীবনের একটি বড় অংশ জুড়ে আমি রয়েছি। আমি কখনো তাদের পাশে থাকতে না পারলে বিপর্যস্ত হয়ে পড়ি, একইভাবে তারাও পড়ে।”

‘সেন্ট অব এ ওম্যান’-এ অভিনয়ের জন্য ১৯৯২ সালে শ্রেষ্ঠ অভিনেতার অস্কার জেতেন পাচিনো। এছাড়াও অভিনয় জীবনে একাধিকবার মনোনয়ন পেয়েছেন এ অভিনেতা।

পাচিনোর বর্তমান সঙ্গী নূর আলফাল্লাহ একজন প্রযোজক।