রাজ্যকে নিয়ে পরীমনির ‘খোলা চিঠি’
ছেলে রাজ্যর প্রথম জন্মবার্ষিকীর দুদিন বাদে সোশ্যাল মিডিয়ায় একটি মন্তাজ শেয়ার করেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি, যার ক্যাপশন ‘খোলা চিঠি’। যে চিঠির পাতায় পাতায় কেবল রাজ্যকে নিয়ে তার মায়ের কথা আর গল্পের ছবি। যেসব ছবিতে ধরা পড়েছে জন্মের পর ছোট্ট রাজ্যর মুখ, তার একটু একটু করে বেড়ে ওঠা আর মায়ের সঙ্গে নানা মুহূর্ত, আদর আহ্লাদের বহু স্মৃতি।
