২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফেইসবুকে তারকাদের পাতায় পাতায়

অন্যকে জানার কিংবা নিজেকে জানানোর বড় মাধ্যম এখন ফেইসবুক। সেখানে সক্রিয় বিনোদন জগতের তারকাও। আড্ডা, শুটিং, ফ্যাশন, ঘরোয়া আলাপ, দাম্পত্য কলহ, নতুন কাজের খবর, সবই চলে আসে ফেইসবুকে। উঁকি দিয়ে দেখা যাক তাদের পাতায়, এখন তাদের কে কী করছেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2023, 06:33 PM

Updated : 15 Jan 2023, 11:00 AM

Image

ভারী কাজের পাড়ের কাতান শাড়ি, সঙ্গে কুন্দন ও মুক্তার ভারী গয়না। ভিন্ন সাজের এই ছবি ফেইসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম

Image

সোশাল মিডিয়ায় বিদ্যা সিনহা মিমের মতো সরব তারকা পাওয়া দুষ্কর। ফেইসবুক, ইনস্টাগ্রামে ছবি ও পোস্টের বন্যা বইয়ে দিতে এই অভিনেত্রী দেরি করেন না। স্বামী ব্যবসায়ী সনি পোদ্দারকে নিয়ে পোস্ট করা এই ছবির ক্যাপশনে পরাণ-হাওয়ার এই নায়িকা লিখেছেন, “যন্ত্রণা-যুদ্ধ ভুলে ছবি তোলার সময় হাসতে হয়।”

Image

নাম কাজল, বয়স ২৪। কিন্তু বয়সের সাথে বাড়েনি শরীর-মন, সারাক্ষণ শিশুসুলভ ছেলেমানুষিতে মেতে থাকে এই মেয়েটি। এই চরিত্রটি নাটক ‘কাজলের দিনরাত্রি’র। এই বছরের শুরুতে কাজল হয়ে দর্শকদের 'মুগ্ধ' করেছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। সেই নাটকেরই একটি দৃশ্যের ছবি পোস্ট করে সবাইকে দেখার অনুরোধ জানালেন তিনি।

Image

ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী তানজিন তিশার এই ছবিই বলে দেয়, বিদেশের মাটি তার কাছে দারুণ উপভোগ্য। গত বছরের মাঝ নাগাদ থেকে শুরু করে এই পর্যন্ত যত ছবি তিশা ফেইসবুক বা ইনস্টাগ্রামে দিয়েছেন, তার প্রায় সবগুলোই বিদেশে তোলা।

Image

ছবিটি কোন শুটিংয়ের, সে কথা না জানিয়ে অভিনেত্রী নুসরাত ফারিয়া বলেছেন, “তুমি আমার হৃদয়ের দহনের কথা বলছো’।

Image

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার ভাষ্য, তিনি ক্যামেরার সামনে সবচেয়ে আনন্দে থাকেন। একটি বিজ্ঞাপনের শুটিংয়ের সময়ে তোলা এই ছবিটি পোস্ট করে তিশা জানান, তার সন্তান কিছুটা বড় হওয়ায়, অল্প অল্প করে কাজে ফিরেছেন তিনি, ফিরছে পুরনো আনন্দও।

 

Image

ঢাকার বাইরে চট্টগ্রামের পর রাজশাহীতে চালু হয়েছে স্টার সিনেপ্লেক্সের শাখা। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন সদ্য ‘গুটি’ কেটে বাইরে আসা অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ইনস্টাগ্রামে রাজশাহীর অনুষ্ঠানে তোলা ছবি পোস্ট করে বাঁধন লিখেছেন, তিনি আনন্দিত।

Image

অভিনেত্রী শবনম বুবলীরর সামনে নানা ধরনের মিষ্টি আর দই। শুক্রবারে পোস্ট করা এই ছবির ক্যাপশনে স্লোগান আকারে বুবলী লিখেছেন, “শুক্রবার মানেই খাওয়ার দিন, ডায়েট করার সংগ্রাম নেই।”

Image

‘দুর্দান্ত’ সাজে চিত্রনায়িকা অপু বিশ্বাস; ছবির ক্যাপশনে আশ্রয় করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের গানের বাণী। লিখেছেন, ‘মম দুঃখবেদন মম সফল স্বপন/ তুমি ভরিবে সৌরভে, নিশীথিনী-সম/ তুমি রবে নীরবে, হৃদয়ে মম।’

Image

কলেজ শিক্ষার্থীর এই সাজে দীঘি জানালেন, দুই মাস ধরে ছয় কেজি ওজন কমিয়েছেন পর্দায় কিশোরী হতে। ছবিও তো তাই বলে।