এমার সৌন্দর্য রহস্য
ত্বক সুন্দর রাখতে বেকিং সোডা ব্যবহার করেন এমা স্টোন।
ত্বক উজ্জ্বল রাখতে বেকিং সোডা ব্যবহার করেন হলিউডি অভিনেত্রী এমা স্টোন। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
এলি ম্যাগাজিনকে ২৪ বছর বয়সী ওই অভিনেত্রী সম্প্রতি বলেন, “আমি যখনই আমার ত্বককে উজ্জ্বল করে তুলতে চাই তখন বেকিং সোডা দিয়ে স্ক্রাব করি।”
কন্টাক্টমিউজিক জানায়, এমা ব্যায়াম খুব কমই করেন। নিজেকে শান্ত রাখার জন্য ইয়োগাই বেশি পছন্দ করেন তিনি।
এ বিষয়ে তিনি বলেন, “আমি কখনও ব্যায়াম করি না। তবে আমার অভ্যাসটি বদলানো দরকার। আমি ইয়োগা অনেক পছন্দ করি। আমি মাঝে মধ্যে মেডিটেশন করে থাকি।”
