২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুগ্ধ ব্র্যাড

জোলির অস্ত্রোপচারের পর ভক্তদের প্রতিক্রিয়ায় মুগ্ধ ব্র্যাড পিট।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2013, 01:13 PM

Updated : 25 Apr 2022, 06:52 PM

হলিউডি তারকা ব্র্যাড পিট জানিয়েছেন তার বাগদত্তা অ্যাঞ্জেলিনা জোলির স্তন অপসারণের পর বিশ্বজুড়ে ভক্তদের প্রতিক্রিয়া দেখে মুগ্ধ হয়েছেন তিনি। খবর জি মিডিয়া ব্যুরোর।

‘নিউইয়র্ক পোস্ট’ জানিয়েছে, সম্প্রতি ‘গুডমর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে ব্র্যাড বলেছেন জোলির অস্ত্রোপচারের পর জনগণের প্রতিক্রিয়া দেখে তিনি চমৎকৃত হয়েছিলেন। প্রতিনিয়ত আরও অনেক মানুষ এই সমস্যার সম্মুখীন হচ্ছে বিষয়টি জানতে পেরে খুবই অবাক হন তিনি।

৪৯ বছর বয়সী এই অভিনেতা আরও বলেন, জোলি চেয়েছিলেন তার ঘটনাটি থেকে যেন মানুষ কিছু শিখতে পারে এবং তিনি চান স্তন ক্যান্সারের মেডিক্যাল পরীক্ষানিরীক্ষা যেন সবার জন্য উন্মুক্ত করা সম্ভব হয়।

ব্র্যাড আরও বলেন, সুস্থ হয়ে জোলি নতুন করে কাজ শুরু করেছেন এবং খুবই ভালো আছেন।