২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরতি নিচ্ছেন সেলেনা

অভিনয় ক্যারিয়ারে মনোযোগ দিতে সংগীত থেকে দীর্ঘ বিরতি নিচ্ছেন সেলেনা গোমেজ।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2013, 12:51 PM

Updated : 25 Apr 2022, 06:49 PM

পপতারকা এবং অভিনেত্রী সেলেনা গোমেজ সংগীতজগত থেকে দীর্ঘ বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অভিনয় ক্যারিয়ারের প্রতি বেশি মনোযোগ দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি, জানিয়েছে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া।

কন্টাক্টমিউজিক জানিয়েছে, এই মুহূর্তে ওয়ার্ল্ড ট্যুর ‘স্টারস ড্যান্স’ নিয়ে ব্যস্ত সেলেনা সিদ্ধান্ত নিয়েছেন দীর্ঘ সময়ের জন্য সংগীত থেকে বিরতি নেওয়ার। তার কারণ তিনি এখন তার চলচ্চিত্রের ক্যারিয়ার নিয়ে বেশি মনোযোগী হতে চান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেলেনা বলেন, “কিছুদিনের জন্য আমি সংগীত থেকে দূরে থাকতে চাই। আমার এখন সিনেমা নিয়েই বেশি মনোযোগী হওয়া প্রযোজন। আমি এখন নতুন কিছু নিয়ে ব্যস্ত থাকতে চাই। কিছুদিন আগেই একটি অ্যাকশন সিনেমা এবং একটি ডার্ক কমেডিতে অভিনয় করেছি। এখন আরেকটি সিনেমায় কাজ শুরু করব। এভাবে ভিন্নধর্মী প্রজেক্টে কাজ করতে বেশ মজাই লাগছে।”

সেলেনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘স্প্রিং ব্রেকার্স।’ ২০১২ এর ওই সিনেমার পর অভিনয় নিয়ে মনোযোগী হয়েছেন বলেও জানান তিনি।