১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শুভশ্রী যখন ইন্দুবালা

পরনে সাদা শাড়ি, একমাথা সাদা চুল আর চোখে চশমা পরা ইন্দুবালা বললেন, মানুষ এখানে আসে তার হাতের খাবার খেতে, হোটেলের খাবার নয়। ১ মিনিট ৫৩ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারের শুরুতেই কলকাতার নায়িকা শুভশ্রী গাঙ্গুলি ‘ইন্দুবালা’ হয়ে নিজেকে তুলে ধরেছেন। দেশভাগের পটভূমি নিয়ে লেখা কল্লোল লাহিড়ীর উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এ শুভশ্রীর এই লুক শুরু থেকেই আলোচিত। এ সিনেমায় ১৬ থেকে ৭৫ বছর বয়সী রূপে দেখা যাবে শুভশ্রীকে। দুই সন্তান নিয়ে বিধবা এই নারী সংসার চালাতে খুলেছেন ভাতের হোটেল। তার জীবনসংগ্রামই ফুটে উঠেছে ওয়েব সিরিজটিতে। ‘ইন্দুবালা ভাতের হোটেল’ মুক্তি পেতে যাচ্ছে হইচই প্ল্যাটফর্মে আগামী মার্চে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2023, 10:06 AM

Updated : 31 Jan 2023, 10:06 AM